IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> খেলা >> ফুটবল মাঠেও ফুটলো ইউক্রেনের ফুল

ফুটবল মাঠেও ফুটলো ইউক্রেনের ফুল

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরোপীয়ান ফুটবলের মাঠ বা দলগুলো যেন হঠাৎ করেই হয়ে উঠলো এক একটা ইউক্রেন। গতকাল বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করেছে রাশিয়া। তারই প্রতিবাদ স্বরূপ ইউরোপীয়ান ফুটবলের বিভিন্ন ক্লাব, খেলোয়াড় ও সমর্থকরা ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন নিজ নিজ দলের খেলার সময়।

|বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ইউরোপা লিগের লড়াইয়ে মাঠে নেমেছিলো বার্সেলোনা ও নাপোলি। নাপোলির মাঠে খেলা শুরুর আগেই দুই দলের খেলোয়াড়রা ‘যুদ্ধ বন্ধ করুন’ লেখা একটি ব্যানার সামনে নিয়ে ফটোসেশন করেন। ফিরতি লেগের ম্যাচটি ৪-২ গোলের ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে পরের পর্বে চলে গেছে বার্সেলোনা।

এদিকে রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ আজ ঘরের মাঠে খেলেছে রিয়াল বেটিসের বিপক্ষে। এই ম্যাচে জেনিতের সমর্থকরাই ইউক্রেনের পতাকা তুলে ধরেন গ্যালারিতে। বেটিসের বিপক্ষে জেনিত হেরেছে ৩-২ গোলে।

গ্রিসের অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। আটালান্টার হয়েই জোড়া গোল করেছেন ইউক্রেনের ফুটবলার রুসলান মালিনোভসকি। গোলের পর উদযাপনের সময় তিনি নিজের জার্সি উঁচিয়ে তার নিচের ভেতরের সাদা টিশার্ট প্রদর্শন করেন। সেখানেও স্বদেশের পক্ষে লেখা ছিলো, ‘ইউক্রেনে কোনো যুদ্ধ নয়।’

ক্রোয়েশিয়ান ক্লাব ডাইনামো জাগরেব ঘরের মাঠে আতিথেয়তা দিয়েছে স্প্যানিশ সেভিয়াকে। ডাইনামো সমর্থকরা এই ম্যাচের গ্যালারিতে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে উচিয়ে ধরেন ব্যানার। যেখানে লেখা ছিলো ‘ইউক্রেনের মানুষের প্রতি সমর্থন করুন।’ ম্যাচটিও ডাইনামো জিতেছে ১-০ গোলের ব্যবধানে।

ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিলো ফেনেরবাচে আর স্লাবিয়া প্রাগ। ম্যাচ শুরুর আগেই স্লাবিয়ার খেলোয়াড়েরা ‘আমরা ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছি’ লেখা সম্বলিত টি-শার্ট পরে মাঠে নামেন। ইউক্রেনের ডিফেন্ডার তারাস কাচারাবাকে নিজেদের অধিনায়কও বানিয়েছিলো তারা এই ম্যাচে।

এদিকে ম্যানচেস্টার সিটির কোনো খেলা না থাকলেও ক্লাবটির ইউক্রেনিয়ান ডিফেন্ডার ওলেকসান্ডার জিনচেংকো ম্যানচেস্টারে এক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে নিজের দেশের প্রতি সমর্থন জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31