IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> এফডিসিতে হঠাৎ ধাওয়া পাল্টা ধাওয়া

এফডিসিতে হঠাৎ ধাওয়া পাল্টা ধাওয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : হঠাৎ পুলিশ বাহিনীর আগমনে রণক্ষেত্র হয়ে ওঠে এফডিসি। নিপুণ-জায়েদ খানের অনুসারীদের পুলিশ সদস্যরা লাঠি নিয়ে ধাওয়া দিলে মুহুর্তেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এফডিসিতে উত্তেজনা তৈরি হয়ে যায়।

সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতায় আজ হাই কোর্ট থেকে রায় পাওয়ার পর এফডিসিতে ছুটে আসেন চিত্রনায়ক জায়েদ খান। তার দায়িত্ব বুঝে নিতে চাইলেও তিনি শিল্পী সমিতিতে প্রবেশ করতে পারেননি। সমিতিতে নতুন তালা লাগিয়ে দেয়া হয়েছে।

এ সময় জায়েদ খানের অনুসারিরা এফডিসিতে ভিড় জমাতে থাকে, তাকে অনেকে শুভেচ্ছা জানায়। অন্যদিকে নিপুণ সমর্থকরাও অবস্থান নেয়। ফলে টান টান উত্তেজনা তৈরি হতে থাকে।

এ অবস্থায় সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে এফডিসিতে হঠাৎ করে আগমন ঘটে পুলিশের। ঝটিকা অভিযানে পুলিশের লাঠি খেয়ে দু’পক্ষের সমর্থকেরা দিগ্বিদিক দৌঁড়াতে থাকে। এ সময় বহিরাগতরা দৌঁড়ে পালিয়ে যায়।

শিল্পী সমিতির একজন সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘দীর্ঘ অনেক বছর ধরে এফডিসিতে আছি, এমন ঘটনা আর দেখি নাই। পুলিশের এমন লাঠি পেটা বা ধাওয়ার ঘটনা বিস্ময়কর ব্যাপার।’

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিয়মিত টহলের অংশ হিসেবে এফডিসিতে এসেছিলাম। কারণ এটা কেপিআইভুক্ত এলাকা। মাঝে মাঝে এমন অভিযান আমাদের চলে। তবে বিশেষ কোনো উদ্দেশ্যে এফডিসিতে এ অভিযান ছিল না।’

জায়েদ খানের পক্ষ থেকে জানা যায়, তিনি হাইকোর্টের রায়ের কপি হাতে নিয়ে সমিতির তালা ভাঙবেন। অন্যদিকে নিপুণ জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31