IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> খেলা >> বাংলাদেশের বাঘিনীদের হতাশার হারে শুরু বিশ্বকাপ

বাংলাদেশের বাঘিনীদের হতাশার হারে শুরু বিশ্বকাপ

ধূমকেতু নিউজ ডেস্ক : বোলাররা আশা জাগিয়েছিলেন। সম্ভাবনা ছিল ব্যাটিংয়েও। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠলো না বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরে শুরু হলো প্রথম ওয়ানডে বিশ্বকাপ যাত্রা।

বাংলাদেশের মেয়েরা শেষ পর্যন্ত আর পেরে উঠলো না। বোলাররা আশা জাগিয়েছিলেন। সম্ভাবনা ছিল ব্যাটিংয়েও। ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ করে ফেলেছিল ৬৯ রান। জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশকে হতাশ হতে হয়েছে এরপরই।

শনিবার নিউজিল্যান্ডের ডানেডিনে ৪৪ রানের ব্যবধান ৬ উইকেট হারায় বাঘিনীরা। শেষ অবধি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচ হারে ৩২ রান। ডানেডিনের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা নারী দল। ২০৮ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী দল।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখেছিল শামিমা সুলতানা ও শারমিন আক্তারের ব্যাটে। দুই ওপেনার মিলে যুক্ত করেছিলেন ৬৯ রান। শামিমাকে ফিরিয়ে বাঘিনীদের প্রথম ধাক্কা দেন খাকা।

৫০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ৭৭ বলে ৩৪ রান করে আউট হয়ে যান আরেক ওপেনার শারমিন। এরপরই রীতিমতো ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে, বল হাতে আগুন ঝড়ান খাকা। স্কোরকার্ডে ১১৩ রান যোগ করতেই উইকেট হারায় ছয়টি।

পরে ঋতু মণিকে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু ৫৯ বলে ২৯ রান করে রান আউট হয়ে যান জ্যোতি। ৩৮ বলে ২৭ রান করে আউট হয়ে যান ঋতু মণিও।

এই দুইজনের বিদায়ের পর কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন। ৩ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ৩০ রানের উদ্বোধনী জুটি পায় দক্ষিণ আফ্রিকা। ৮ রান করা তাজমিন ব্রিটসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফারিহা তৃষা। আরেক ওপেনার লরা ওলভার্ড ৫২ বলে করেন ৪১ রান। তাকে বোল্ড করে সাজঘরের পথ দেখান ঋতু মণি।

মাঝে মারিজান ক্যাপ ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। ৪৫ বলে ৪২ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন জাহানারা আলম। ৪০ বলে ৩৯ রান আসে ক্লো ট্রায়নের ব্যাটে। তাকে আউট করেন পেসার ফারিহা তৃষা।

এই দুইজনের বিদায়ের পর দ্রুতই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন ফারিহা তৃষা। জাহানারা ও ঋতু মণি পান দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভার ৫ বল ২০৭/১০ (উলভার্ট ৪১, ক্যাপ ৪২, ট্রায়ন ৩৯, গুডল ১২, লিস ২৫, ডু প্রিজ ১৮,; জাহানারা ৯-১-২৮-২, তৃষ্ণা ১০-০-৩৫-৩, সালমা ৯-০-৪৬-১, ঋতু মণি ৯.৫-১-৩৬-২, রুমানা ৭-০-২৯-১)।

বাংলাদেশ: ৪৯ ওভার ৩ বল ১৭৫/১০ (শামিমা ২৭, শারমিন ৩৪, ফারজানা ৮, মুর্শিদা ০, রুমানা ২১, নিগার ২৯, সালমা ২, ঋতু ২৭; ইসমাইল ১০-০-৩৩-১, ক্যাপ ৯.৩-০-৩৭-১, খাকা ১০-৩-৩২-৪, ক্লাস ১০-১-৩৬-২)। প্লেয়ার অব দ্য ম্যাচ: আয়াবঙ্গা খাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31