IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> সুচরিতার বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নিপুণ

সুচরিতার বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নিপুণ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খানের সঙ্গে দ্বন্দ্বের ঘটনায় নিপুণকে একহাত নেন ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা সুচরিতা।

এসব ছেড়ে নিপুণকে অভিনয়ে মনযোগী হতে পরামর্শ দেন ‘হাঙর নদীর গ্রেনেড’ খ্যাত তারকা। এছাড়াও নিপুণকে তার সম্মান বজায় রেখে চলতে বলেন সুচরিতা।

নিপুণকে নিয়ে এসব মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন সুচরিতা।

তবে সিনিয়র অভিনেত্রীর এসব মন্তব্যে মন খারাপ করেননি জানিয়ে তাকে কটাক্ষ না করতে অনুরোধ করেন নিপুণ।

সুচরিতার পক্ষ নিয়ে নিপুণ বলেন, ‘সুচরিতা আপাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে অনেক তথ্য দেখছি। অনেকে তাকে নিয়ে বাজে মন্তব্য করছেন। প্লিজ, আপনারা এটা করবেন না৷ তিনি আমার সিনিয়র। রাগের মাথায় আমাকে নিয়ে কিছু বলতেই পারেন। এসব নিয়ে আমার কোনো রাগ বা অভিমান নেই।’

রোববার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অভিনেত্রী নিপুণ আক্তার।

নিপুণ বলেন, ‘সুচরিতা আপাকে নিয়ে প্লিজ কেউ বাজে কথা লিখবেন না। তিনি আমার মায়ের মতো। আমার প্রথম সিনেমায় তিনি ছিলেন মা। আমি তখন নতুন। তিনি,রাজ্জাক আংকেলরা সেই ছবিতে আমাকে সাপোর্ট দিয়েছেন বলেই আমি আজ শিল্পী, নিপুণ।আমার ক্যারিয়ারে কিছু মানুষের অবদান আছে। যাদের নিয়ে আমি কখনোই খারাপ কিছু ভাবি না, বলতে চাই না। সুচরিতা আপা, রুবেল ভাই, মান্না ভাই তাদের অন্যতম। রুবেল ভাই আমার প্রথম সিনেমার নায়ক। সেই ছবিটা রিলিজ হয়নি। কিন্তু আমি একটা নতুন মেয়ে। আমাকে যে সাপোর্ট তিনি দিয়েছিলেন সেটা তো অস্বীকার করা যায় না।’

এরপর প্রয়াত নায়ক মান্নার প্রসঙ্গ টানেন নিপুণ।

বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে আমার প্রথম হিট সিনেমা। আজ তিনি থাকলে হয়তো আমাকে বকা দিয়ে দুটো কথা বলতেন। আমার তাতে কষ্ট পাওয়ার কিছু নাই। আমি শিল্পীদের জন্য লড়াই করছি। আমার যে যুদ্ধ তা অশিল্পীদের বিরুদ্ধে। বাজে সিস্টেমের বিরুদ্ধে। সুচরিতা আপা একটি প্যানেলের হয়ে নির্বাচনে এসেছেন। তিনি যা বলেছেন তা স্বাভাবিক। আপনারে তাকে নিয়ে বাজে কিছু লিখবেন না।’

উল্লেখ্য, জায়েদ খান হাইকোর্টের রায়ের পর গত বুধবার বিকালে এফডিসিতে যান সুচরিতা। তবে সমিতির দরজায় তালা লাগানো থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি তিনি। এতে নিপুণের উপর ক্ষোভ ঝাড়েন তিনি।

সাংবাদিকদের সামনেই বলেন, ‘আমি শিল্পী সমিতির বাইরে বসে থাকব? নিপুণ বলে শিল্পীদের সেবা করবে! আমি শিল্পী না? অরুণা বিশ্বাস শিল্পী না? জায়েদ শিল্পী না? কী অসভ্যতা? আমরা অসভ্য হয়ে গেছি শিল্পীরা! শিল্প সৃষ্টি করব কীভাবে আপনারা বলেন।’

নিপুণকে পরামর্শ দেন সুচরিতা। বলেন, ‘বড় বোনের আবদার নিয়ে বলি— এসব না করে তুমি নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করো। দুবার জাতীয় পুরস্কার পেয়েছ। সেই সম্মানটা রাখো। অভিনয়ের চর্চাটা করো। অভিনয় ছেড়ে এসব করে কী লাভ?’

সুচরিতার এসব বক্তব্য ভাইরাল হলে অনেক তার সমালোচনা করেন। দুই বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জুনিয়র অভিনেত্রীকে নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করা ঠিক নয় বলে মনে করেন কেউ কেউ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31