IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> মহাকাশে দ্বিতীয়বারের মতো সামরিক স্যাটেলাইট বসালো ইরান

মহাকাশে দ্বিতীয়বারের মতো সামরিক স্যাটেলাইট বসালো ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীয়বারের মতো পৃথিবীর কক্ষপথে নিজেদের সামরিক স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। মঙ্গলবার নূর- ২ নামের স্যাটেলাইটটি কক্ষপথে সফলভাবে পাঠাতে সক্ষম হয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইজিআরসি)।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ নূর-২ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে। এটিকে কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক-রকেট ‘কাসেদ’। ‘কাসেদ’ অর্থ বার্তাবাহক। এটিকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপন করা সম্ভব হয়েছে।

ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট নূর-১ ২০২০ সালের এপ্রিলে কক্ষপথে পাঠানো হয়। এটি ভূপৃষ্ঠ থেকে ৪২৫ কিলোমিটার উচ্চতায় কক্ষপথ প্রদক্ষিণ করছে। আর নতুন পাঠানো দ্বিতীয় স্যাটেলাইট নূর-২ ভূপৃষ্ঠ থেকে পাঁচশ’ কিলোমিটার উচ্চতায় পৃথিবী প্রদক্ষিণ করবে।

ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট নূর-১ সঠিকভাবে কাজ করছে বলে জানিয়েছে আইআরজিসি। তারা বলেছে, নূর-১ পৃথিবীতে নিয়মিত ডেটা পাঠাচ্ছে।

ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি ফের সক্রিয় করার আলোচনা যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে জানা যাচ্ছে সেই সময়েই কক্ষপথে সামরিক স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছে তেহরান।

কক্ষপথে দ্বিতীয় সামরিক স্যাটেলাইট পাঠানো ইরানের সেনাবাহিনীর বড় অর্জন। তবে এই পদক্ষেপ দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31