IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরান-আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে এ অভিযোগ : সাঈদ

ইরান-আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে এ অভিযোগ : সাঈদ

ধূমকেতু নিউজ ডেস্ক : আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সর্বশেষ ইরানবিরোধী অভিযোগ নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এ ধরনের পুনরাবৃত্তিমূলক অভিযোগ তার দেশের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

আরব লীগের কথিত চতুর্পক্ষীয় কমিটির পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার কায়রোয় প্রকাশিত এক বিবৃতিতে ইরানকে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপসহ আরো কিছু বিষয়ে অভিযুক্ত করেন। এর প্রতিক্রিয়ায় ইরানের এই মুখপাত্র আরব দেশগুলোর সঙ্গে তার দেশের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে এসব দেশকে আলোচনায় বসার আহ্বান জানান।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরকে নিয়ে গঠিত কথিত চতুর্পক্ষীয় কমিটি বুধবার কায়রোয় প্রকাশিত এক বিবৃতিতে দাবি করে, ইরান আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং এসব দেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করে সাম্প্রদায়িক সংঘাত উসকে দিচ্ছে।

চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে আরব দেশগুলোর নিরাপত্তার জন্য হমকি হিসেবে বর্ণনা করেন। তারা দাবি করেন, পারস্য উপসাগরে অবস্থিত তুম্বে কুচাক, তুম্বে বোজোর্গ ও আবু মুসা নামক তিনটি দ্বীপ সংযুক্ত আরব আমিরাতের হলেও ইরান তা অবৈধধভাবে দখল করে রেখেছে।

এসব অভিযোগের জবাবে খাতিবজাদে আরো বলেন, পারস্য উপসাগরের আলোচ্য তিনটি দ্বীপের মালিক ইরান। কাজেই সেখানে নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য ইরান প্রয়োজনীয় সবকিছু করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31