IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইল-বিরোধী বিক্ষোভে স্লোগান, ‘আমরা সবাই কাসেম সোলাইমানি’

ইসরাইল-বিরোধী বিক্ষোভে স্লোগান, ‘আমরা সবাই কাসেম সোলাইমানি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হেরজোগের বিতর্কিত তুরস্ক সফরের প্রতিবাদে রাজধানী আঙ্কারায় (শুক্রবার) ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষেভকারীরা লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পতাকা বহন করেন।

একইসঙ্গে তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সন্ত্রাসবাদ ও ইহুদিবাদ-বিরোধী কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলাইমানির ছবি বহন করেন। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল সোলাইমানি শহীদ হন।

শুক্রবারের বিক্ষোভে তুরস্কের জনগণ আমেরিকা ও ইসরাইলের ধ্বংস কামনা স্লোগান দেন। এছাড়া, বিক্ষোভ মিছিল থেকে “আমরা সবাই কাসেম সোলাইমানি” বলেও স্লোগান দেয়া হয়।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে বুধবার ইসরাইলের প্রেসিডেন্ট হেরজোগ দু দিনের সফরে তুরস্কে যান। ২০০৮ সালের পর ইসরাইলের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম তুরস্ক সফর। সফরের প্রথম দিন থেকে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল ও গাজিয়ান্তেপসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

হেরজোগের এ সফরকে ইসরাইল ও তুরস্কের জন্য নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছেন এরদোগান। জ্বালানি খাতে দখলদার ইসরাইলকে সহযোগিতা করতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও ঘোষণা করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31