IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> ক্যারিয়ারের প্রথম নায়িকা পকেটমার

ক্যারিয়ারের প্রথম নায়িকা পকেটমার

ধূমকেতু নিউজ ডেস্ক : কলকাতায় সল্টলেক সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে ২৮ ফেব্রুয়ারি ৪৫তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। সেখানে রূপা দত্ত নামের এক অভিনেত্রীকে চুরির অভিযোগে গতকাল শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় মেলায় থাকা টহল পুলিশ গ্রেফতার করেছে।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি বইমেলা থেকে কোনো একজনের পকেট মেরেছেন। পকেটমার এই অভিনেত্রীকে নিয়ে স্মৃতিচারণ করলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশ।

ইনস্টাগ্রামে অঙ্কুশ তার প্রথম সিনেমা ‘কেল্লাফতে’-এর একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের জলে নাচছেন অঙ্কুশ ও রূপা। ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, ‘মনে পড়ছে প্রথম ছবির কথা। তখন আমার টাকাও ছিল না, তাই মানিব্যাগও ছিল না।’ পাশে হ্যাশট্যাগে ‘থ্যাঙ্ক গড’ (ভাগ্যিস) লেখা। মূলত এই লেখা দিয়ে রূপা দত্তকে ট্রল করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে ২০০৯ সালে ‘কেল্লাফতে’ ছবির শুটিং শুরু হয়েছিল। টানা এক বছর ধরে সেই ছবির কাজ চলে। ২০১০ সালে ছবিটি মুক্তি পায়। বাংলা ইন্ডাস্ট্রি এক ‘হিরো’ পায়। তার নাম অঙ্কুশ হাজরা। আর ‘হিরোইন’? রূপা দত্ত।

সেই রূপা দত্ত, সম্প্রতি কলকাতা বইমেলা থেকে গ্রেফতার হন পকেটমারের অভিযোগে। আদালতে তোলা হয়েছে তাকে। এক দিনের জেল হেফাজতও হয়েছে।

নিজের নায়িকার এমন পরিণতি মেনে নিতে পারছেন না অঙ্কুশ। তিনি ভারতীয় সংবাদমাধ্যমে অঙ্কুশ বলেন, ‘রূপার চালচলনে আভিজাত্য ছিল। সম্ভবত তিনি ‘কেল্লাফতে’ ছবির এক জন প্রযোজকও ছিলেন। টাকা ঢেলেছিলেন ছবিতে। যা জানতাম, স্বচ্ছল পরিবার থেকে এসেছিলেন তিনি। পরে বইমেলায় পকেটমারের ঘটনা শুনে চমকে উঠেছি।’

অঙ্কুশের মতে, কেউ অভাবে চুরি করেন, কেউ আবার স্বভাবে। তার কথায়, ‘রূপার ক্ষেত্রে কোনটা, তা জানি না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31