IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘অবস্থান আর ক্ষমতা না থাকলে কেউ সম্মান করতে চায় না’

‘অবস্থান আর ক্ষমতা না থাকলে কেউ সম্মান করতে চায় না’

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করলেও গেল বছরে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে তুমুল আলোচনায় আসেন আজমেরি হক বাঁধন। শুধু আলোচনা নয়, এক লাফে বিশ্বও জয় করে ফিরেছেন তিনি। সেখানেই থেমে নেই, একের পর সম্মাননায় ভূষিত হচ্ছেন আর প্রশংসিত হচ্ছেন। দেশ ছাড়িয়ে বিভিন্ন দেশ থেকে লাভ করছেন পুরস্কার।

সেই ধারবাহিকতায় গতকাল কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সেখানেও সম্মাননা লাভ করেন বাঁধন। অনুষ্ঠানে অংশ নিতে গতকালই কেরালা পৌঁছান অভিনেত্রী। আগামী ২৬ মার্চ তিনি দেশে ফিরবেন বলে জানান।

কেরালা থেকে মুঠোফোনে আজমেরি হক বাঁধন বাংলাদেশ জার্নালকে বলেন, ‘এই ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি শুরু থেকে আমাকে অনেক কিছু দিয়েছে, এখনও দিয়েই যাচ্ছে। এত এত সম্মাননা আর সম্মান পেয়ে আমি সত্যি-ই অনেক আপ্লুত। তাছাড়া আমি যেখানে আছি, এই স্টেটে প্রত্যেকের কাছ থেকে এত বেশি সম্মাননা পাচ্ছি যা ভাষায় প্রকাশ করার মত না। আমাকে সার্বক্ষণিক পুলিশ প্রোটোকল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে। সত্যি বলতে তারা এত বেশি সম্মান দেখাচ্ছেন আমাকে, যা দেখে আমি রীতিমত অভিভূত।’

গেল ফেব্রুয়ারি মাসেই বাঁধন শেষ করেছেন বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমার শুটিং। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলেও জানান তিনি। মুম্বাইতে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বাঁধন বলেন, ‘বলিউডে কাজের অভিজ্ঞতা আমি বলবো এক কথায় অসাধারণ। তারা শিল্পীকে সম্মান দিতে জানে, যেটা আমাদের দেশে নেই। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন টাবু, সেখানে আমার একটা ছোট্ট চরিত্র। কিন্তু তারপরেও তারা আমাকে যথেষ্ঠ সম্মান দেখিয়েছেন। বিশাল ভরদ্বাজ তার টিমকে জানিয়ে দিয়েছেন যে, বাঁধন এখানের অতিথি, তার যেন কোনরকম অসুবিধা না হয়।’

তিনি আরও বলেন, ‘তারা অনেক বেশি গোছানো এবং আগে থেকেই সবকিছু সঠিকভাবে পরিকল্পনা করে রাখে। সময়ের বিষয়েও তারা ভীষণ সতর্ক। টেকনিক্যালি তো তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে, হওয়াটাও স্বাভাবিক; কারণ তাদের বাজেটও থাকে অনেক বেশি। আরও একটা মজার বিষয় হলো, তাদের প্রতিটা ডিপার্টমেন্টেই অনেক মেয়ে কাজ করে, সেটা কস্টিউম হোক বা লাইটে হোক কিংবা আর্টে হোক; সব বিভাগেই মেয়েরা স্বাধীনভাবে কাজ করে। প্রতিটা শিল্পীকে তারা উপযুক্ত সম্মান করে। কে বড় চরিত্র করছে কিংবা কে ছোট চরিত্র করছে; এভাবে তারা বিভাজন তৈরি করে না। কিন্তু আমাদের দেশে এ বিভাজনটা আছে।’

‘তারা অবস্থা কিংবা অবস্থান দেখে এই সম্মান করছেন না। আমি একজন শিল্পী আর শিল্পী মানেই সম্মানের। তারা সেটার কদর করতে জানে এবং করেও। যেটা অন্য কোথাও তেমন নেই। আমি কলকাতাতেও কাজ করেছি কিন্তু সেখানেও অভিজ্ঞতা অনেকটা তিক্ত বলা যায়। টিম থেকে উল্লেখযোগ্য সাপোর্ট পাইনি।’

তাহলে নিজ দেশেও এ সম্মানটা পাননি, এমনটাই বলতে চাচ্ছেন? এমন প্রশ্নে বাঁধনের স্পষ্ট উত্তর, ‘আমাদের দেশে তো কারও অবস্থা, অবস্থান কিংবা ক্ষমতা দেখে সম্মান করে। তা নাহলে উপযুক্ত সম্মানটা করতেই চান না অনেকে। এটা যে শুধু আমাদের মিডিয়াতে এমনটা না, আমাদের সমাজটাই এমন। অবস্থান আর ক্ষমতা দেখে সম্মান প্রদর্শন করে। সেটা না থাকলে কেউ সম্মান দেখাতে চান না। আমার দীর্ঘ ক্যারিয়ারে পাইনি, আমি এটাই বলবো। যার অবস্থান ভালো কিংবা অনেক ক্ষমতা, তাকে সবাই প্রয়োজনের চেয়েও বেশি সম্মান দেখান। একজন শিল্পীর ক্ষেত্রেও তাই। একটা নতুন শিল্পীকেও অনেকেই সম্মান দেখাতে চান না। মানুষকে মানুষ হিসেবে সম্মান প্রদর্শনের ব্যাপারটা সবার পারিবারিক শিক্ষা হওয়া উচিত বলেই আমি মনে করি। অবস্থান বিচার করে সম্মানের চেয়ে মানুষ হিসেবে সম্মান দেখানোটাই বড় মনের পরিচয়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31