IMG-LOGO

বুধবার, ১৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মচমইল ডিগ্রি কলেজে সাংস্কৃতিক সন্ধ্যায় মাতাল জনপ্রিয় ব্যান্ড DRIFTLINEমিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক: ভিডিও ভাইরালপুঠিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনমান্দায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত, ৪দিনেও মামলা নেয়নি পুলিশতানোরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনপুঠিয়ায় খাল খননের উদ্বোধনী করলে সংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলমান্দায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনরণবীর-দীপিকার সংসার ভাঙার খবর গুজব নাকি সত্যি?সিংড়ায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণনন্দীগ্রামে নানা আয়োজনে বর্ষবরণপাঁচ দিনের মাথায় ভ্যানচালক মিঠু হত্যার প্রধান আসামী রিফাত গ্রেপ্তারনিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর…বাগমারায় ইউএনও মাহবুবুল ইসলামকে বিদায় সংবর্ধনা‘আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য’হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস, ছাত্রলীগ কর্মীর আত্মহত্যা

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস, ছাত্রলীগ কর্মীর আত্মহত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সাতক্ষীরার তালা উপজেলায় এক ছাত্রলীগ কর্মী আত্মহত্যা করেছেন। তার নাম রিয়াদ হোসেন বাবু (২৬)।

শুক্রবার বিকালে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে নিজ বাড়িতে বিষপান করেন তিনি। এরপর সন্ধ্যা তালা হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

রিয়াদ হোসেন বাবু একই গ্রামের শেখ মনজুর রহমানের ছেলে।

এদিকে, বিষপানের মাত্র ২০ মিনিট আগে রিয়াদ হোসেন বাবু তার “ত্যাড়া মুন্সী বাবু” নামে ফেসবুক আইডিতে পারিবারিক আবেগঘন এবং রাজনৈতিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে পারিবারিক নানা অশান্তির কথা তুলে ধরেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেকে ছাত্রলীগ কর্মী হিসেবে দাবি করেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে রিয়াদ বাবু মানসিক অশান্তিতে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

রিয়াদের চাচা মিজবাহ রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রিয়াদ নিজ বাড়িতে বিষপান করেন। তাৎক্ষণিকভাবে তাকে তালা হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৬টা দিকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

তিনি বলেন, বাবু সক্রিয়ভাবে ছাত্রলীগ করতো। বর্তমানে খুলনা বিএল কলেজে মাস্টার্স পড়ছিল। পারিবারিক কারণে তাকে বিয়ে দেয়ার জন্য বারবার চেষ্টা করা হলেও বাবু ছাত্রলীগ করার কারণে বিয়ে করেনি।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, তালা হাসপাতাল থেকে বাবুর মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার সাতক্ষীরা হাসপাতাল মর্গে তার মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।

সূত্র জানায়, রিয়াদ হোসেন বাবুর মা প্রায় ২ বছর আগে মারা যান। এরপর থেকে মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বাবু। এরমধ্যে বাবুর ছোট বোনের বিয়েকে কেন্দ্র পারিবারিক অশান্তি সৃষ্টি হলে বাবুর মানসিক অবস্থা চরম খারাপ হতে থাকে। এরসঙ্গে ছাত্রলীগের পদ না পাওয়ার ক্ষোভ তাকে গ্রাস করে। যা সে তার ফেসবুকের স্ট্যাটাসগুলোতে উল্লেখ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031