IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> অভিনয়ের জন্য ক্যামেরার সামনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

অভিনয়ের জন্য ক্যামেরার সামনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

ধূমকেতু নিউজ ডেস্ক : লেখক রাহিতুল ইসলামের ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ উপন্যাসকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘ফ্রিল্যান্সার নাদিয়া’। নির্মাতা ইমরাউল রাফাত পরিচালনায় গড়ে উঠবে ওয়েব ফিল্মটি। আর এই ফিল্মে একটি বিশেষ দৃশ্যে প্রথমবারের মত অভিনয় করছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ এক মেধাবী ও সংগ্রামী গৃহবধূর গল্প। ২০১৯ সালে প্রকাশিত হয় উপন্যাসটি। বিশেষ করে ফ্রিল্যান্সিং পেশার সঙ্গে জড়িত তরুণ-তরুণীদের মধ্যে আলোড়ন তুলেছিল এই বই। অনেকে আবার এই গল্প পড়েই ফ্রিল্যান্সিং পেশার দিকে আকৃষ্ট হন।

এই উপন্যাসকে অবলম্বন করে গড়ে ওঠা ওয়েব ফিল্মে নাদিয়ার চরিত্রে দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এই ফিল্মের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রথমবারের মতো অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানো প্রসঙ্গে পলক বলেন, “নানা কাজে বেশিরভাগ সময়েই দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমার যেতে হয়। তখন গ্রামের নারীদের সঙ্গে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশির ভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবনযাপন করছেন। শুধু এতোটুকুই বুঝতে পারি, সেই নারীদেরও ইচ্ছা জাগে পড়ালেখা করে নিজেদের কাজ দিয়ে সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করার।

“এই ওয়েবফিল্মটি তেমনই একটি গল্প নিয়ে। সে রকম একটি অবস্থান থেকে নারীদের জন্য লেখক রাহিতুল ইসলাম যে অসাধারণ প্রেক্ষাপটে তার গল্প সাজিয়েছেন ও বঙ্গ সেই গল্প পর্দায় ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছে- তারা উভয়ই যথেষ্ট প্রশংসার দাবিদার।”

লেখক রাহিতুল ইসলাম বলেন, “আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে ভালো ভালো সাহসী গল্পগুলোকে ছড়িয়ে দিতে হবে। ফ্রিল্যান্সার নাদিয়া তেমনিই একটি ভালো গল্প।”

আসছে ঈদুল ফিতরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপসে মুক্তি পাবে ওয়েবফিল্মটি। এতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন, প্রীতি আলভিসহ অনেকে। এই ওয়েবফিল্মে থাকছে একটি নতুন গানও, গেয়েছেন ‘প্রজাপতি’ খ্যাত শিল্পী আবিদা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31