IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বুধবার থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ২১টি ফেরি

বুধবার থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ২১টি ফেরি

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী বুধবার থেকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ২১টি ফেরি। সোমবার সকালে একথা জানিয়েছেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান।

তিনি বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি রয়েছে। বুধবারের মধ্যেই এরুটে আরও ৩টি ফেরি যুক্ত করা হবে। ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাধীনতা পরবর্তী সময়ের এ বছর সর্বোচ্চ সংখ্যক ফেরি চলাচল করবে। ঈদের ৫দিন আগের থেকে অপচনশীল দ্রব্য বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী পণ্য ও কাঁচামালবাহী ট্রাক চলাচল করবে। সব কিছু মিলিয়ে ২১টি ফেরি চলাচল করলে যাত্রী ও চালকদের তেমন ভোগান্তি হবে না।

ফেরিগুলোর মধ্যে কয়টি রো-রো ফেরি থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এবার ১২টি রো-রো ফেরি চলাচল করবে। এছাড়া ৬টি ইউটিলিটি, ২টি ড্রাম ফেরি ও ১টি ইউটিলিটি ফেরি চলাচল করবে।

আজ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় ফেরিপারের অপেক্ষায় রয়েছে প্রায় সাত শতাধিক যানবাহন। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় শৃঙ্খলা রক্ষার জন্য রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ফেরিপারের অপেক্ষায় রয়েছে প্রায় অর্ধশত পণ্যবাহী ট্রাক ও কার্ভাডভ্যান।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় রয়েছে ৮৪০ টি ছোট বড় যানবাহন।

যাত্রী ও চালকদের সাথে কথা বলে জানা যায়, ৯ থেকে ১২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে ফেরি নাগাল পাওয়া যাচ্ছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করার কারণে বাসযাতীদের ভোগান্তি কম হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়াতে ১৮টি ফেরি রয়েছে। বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও শাহ জালাল মেরামতের জন্য ভাসমান কারখানায় রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31