IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় পৃথক দুর্ঘটনায় নিহত ১

মান্দায় পৃথক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতরের দিন বিভিন্ন যানবাহনে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।

অন্যদিকে বুধবার (৪ মে) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।

এরা হলেন, মৈনম দুর্গাপুর গ্রামের বয়েন উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী খালেদা বেগম (৫০)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ফিলিং ষ্টেশন এলাকায় পিকআপ ভ্যানকে অভারটেক করতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তোতা (২১) নামে এক যুবক নিহত হন। আহত ময়নুল হক (২৫) ও বারিক হোসেনকে (২২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত তোতার চাচা মাইনুল ইসলাম বলেন, দুপুরে খাওয়া-দাওয়া করে ভাতিজা তোতা বেড়ানোর জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার পর তাঁর মৃত্যুর সংবাদ জানতে পারেন পরিবারের লোকজন।

অন্যদিকে একইদিন উপজেলা বিভিন্ন এলাকায় দুর্ঘটনায় আরও আটজন আহত হন। তাঁরা হলেন, জনাব আলী (৪৫), রকি (১৯), জাহিদ হাসান (৩২), রফিকুল ইসলাম ( ২৮), মাসুদ রানা (২৬), রবিউল ইসলাম (১৮), দীপঙ্কর (৩২) ও ময়নুল ইসলাম (৪২)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তোতা নামে এক যুবক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31