IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> টপ নিউজ >> খেলা >> সিরিজ থেকেই ছিটকে গেলেন শরিফুল

সিরিজ থেকেই ছিটকে গেলেন শরিফুল

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাটিং করার সময় ডান হাতে চোট পান বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। তখনই রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। চোটের কারণে এই ম্যাচ তো বটেই পুরো সিরিজেই আর মাঠে নামতে পারবেন না এই বাঁহাতি পেসার। ব্যান্ডেজ করা হয়েছে তার হাতে। এই অবস্থায় আগামী ২১ দিন খেলতে পারবেন না তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে জানান, গতকাল (বুধবার) শরিফুল হাতে যে চোট পেয়েছে তাতে ফ্র্যাকচার ধরা পড়েছে। আপাতত হাতে ব্যান্ডেজ করা হয়েছে। এখন চট্টগ্রামে আছে। ২১ দিন পর ব্যান্ডেজ খোলা হবে। সেক্ষত্রে শ্রীলঙ্কা সিরিজে তাকে আর পাওয়া যাবে না। আগামীকাল শরিফুলকে ঢাকায় ফিরিয়ে এনে এখানেই তার চিকিৎসা চলবে।

এদিকে হাতের চোটে শরিফুল ছিটকে গেলেও তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে কোনো বোলার বা ব্যাটসম্যান নামাতে পারবে না বাংলাদেশ দল। আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে যেকোনো দল, যে ব্যাটিং-বোলিং সবই করতে পারবে। তবে শরিফুলের হাতে আগাহত পাওয়ায় বাংলাদেশ শুধু একজন ফিল্ডারই খেলাতে পারবে তার জায়গায়।

বুধবার বাংলাদেশের ইনিংসের ১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে ডান হাতে চোট পান শরিফুল। এরপরও উইকেটে ছিলেন আরও তিন ওভারের বেশি। তবে ১৭১তম ওভারের প্রথম বলে ব্যথা বাড়তে থাকলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31