IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> নাগা চৈতন্য কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন

নাগা চৈতন্য কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণী তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থার বিচ্ছেদের খবরে কষ্ট পেয়েছিলেন হাজারো ভক্ত অনুরাগী। গেল বছরের অক্টোবরে এই তারকা দম্পতি যৌথ বিবৃতির মাধ্যমে তাদের ৪ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন। সামান্থা এখন তার একলা জীবন উপভোগ করছেন। কিন্তু জোর গুঞ্জন যে নাগা চৈতন্য এক বলিউড নায়িকা তথা মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

জানা গেছে, নাগা হায়দরাবাদের জুবিলি হিলে এক নতুন বাংলো কিনেছেন। বাংলোটির কাজ এখনো চলছে। নাগা এখন ব্যস্ত বাংলোটিকে মনের মতো করে সাজাতে। সম্প্রতি অভিনেত্রী তথা মডেল সোবিতা ধুলিপালাকে নাগার সঙ্গে তার নতুন বাংলোতে দেখা গেছে। আমাজন প্রাইম ভিডিও-র ‘মেড ইন’ ওয়েব সিরিজে সবার নজর কেড়েছিলেন সোবিতা।

জুবিলি হিলের নির্মাণাধীন এই ভবনে নাগা আর সোবিতা বেশ কিছু সময় একসঙ্গে কাটিয়েছেন বলে গুঞ্জন। এক ডিজিটাল মাধ্যমের খবর অনুযায়ী, নাগা আর সোবিতা একে অপরের সঙ্গে বেশ সাবলীল ছিলেন। আর তাদের চোখেমুখে তখন উচ্ছ্বাস ধরা পড়েছিল। এরপর তারা একসঙ্গে বাংলো থেকে বের হয়ে গাড়িতে চেপে চলে যান। তবে তাদের এর আগেও একাধিকবার একসঙ্গে দেখা গেছে।

‘মেজর’ ছবির প্রচারণার জন্য সোবিতা হায়দরাবাদের যে হোটেলে উঠেছিলেন, নাগাকে সেই হোটেলে একাধিকবার দেখা গেছে। এ ছাড়া জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে এই জুটি একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31