IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চকোলেটের চালানে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি

চকোলেটের চালানে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি

ধূমকেতু নিউজ ডেস্ক : মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা একটি চকোলেটের চালানের ভেতর থেকে দুই কোটি টাকার উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি সদস্যরা। কাস্টমস কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত মুক্তি এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স বাতিল করেছে মঙ্গলবার।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সোনালী ট্রেডিং ভারত থেকে ২০২ প্যাকেজের ১ ট্রাক চকোলেট ও অন্যান্য রকমারি পণ্য আমদানি করে, যার মেনিফেস্ট নাম্বার ২৩৬১৬। পণ্য চালানটি খালাসের লক্ষ্যে সিএন্ডএফ এজেন্ট মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ কাস্টমস হাউসে ডকুমেন্টস সাবমিট করে; যার কাস্টমস বি/ই নাম্বার-৪৬৫৭৯।

কাস্টমসের ডেপুটি কমিশনার বিলাল হোসেন জানান, চকোলেট শিশুদের খাদ্য হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ খাদ্যের গুণগতমান নির্ণয়ের জন্য বিএসটিআই অফিসে নমুনা পাঠান। চকোলেটের গুণগতমান নির্ণয়ের প্রত্যয়নপত্র আসতে ১০ দিন সময় লাগবে বিধায় সিএন্ডএফ এজেন্ট মুক্তি এন্টারপ্রাইজ চকোলেটের রাজস্ব পরিশোধ করে টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত পণ্যটি বন্দরে রেখে বাকি পণ্য খালাস নেয়ার জন্য কমিশনার বরাবর আবেদন করে।

তিনি জানান, ৭৪ কার্টন চকোলেট রেখে বাকি পণ্য খালাস নিয়ে যায় আমদানিকারক। চকোলেটের টেস্ট রিপোর্ট আসার পর মঙ্গলবার তা বন্দর থেকে খালাস নেয় সিএন্ডএফ এজেন্ট মুক্তি এন্টারপ্রাইজ।

ডিসি জানান, চকোলেটের কার্টনের ভেতর কাতান শাড়ি রি-প্যাকিং করে ৫০ কার্টুন শাড়ি কৌশলে বন্দরের বাইরে থেকে লোড করে ঢাকায় যাওয়ার সময় বেনাপোল বাজার থেকে ট্রাকটি আটক করে বিজিবি সদস্যরা। পরে ট্রাকটি তল্লাশি করে দুই কোটি টাকার উন্নতমানের শাড়ি জব্দ করে বিজিবি। পরে ট্রাকসহ শাড়ির চালানটি বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান জানান, সিএন্ডএফ এজেন্ট মুক্তি এন্টারপ্রাইজ কৌশলে চুরি করে চকোলেটের কার্টনের পরিবর্তে বন্দরের বাইরে রাস্তা থেকে শাড়ির কার্টুন ট্রাকে পুনরায় লোড করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় বিজিবি ট্রাকটি আটক করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মুক্তি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930