IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় অস্ত্র-মাদকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ায় অস্ত্র-মাদকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : অস্ত্র-মাদকসহ সাবেক যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার র‌্যাবের হাতে গ্রেপ্তার সম্রাট ও তার দুই সহযোগী কুষ্টিয়া পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক জেড এম সম্রাটের টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। সেখান থেকে অস্ত্র, মাদক ও ওয়াকিটকি জব্দ করা হয়। এ সময় সম্রাট ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য জানান।

গ্রেপ্তাকৃতরা হলেন, কুষ্টিয়া শহরের কমলাপুরের বাসিন্দা আমিরুল ইসলাম এবং পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা সুলতানা বনির ছেলে জেড এম সম্রাট (৩৩), দুই সহযোগী যথাক্রমে পশ্চিম মজমপুর এলাকার বাসিন্দা গোলাম রসুলের ছেলে দীন ইসলাম রাসেল (৩৩) এবং জুগিয়া গ্রামের আবুল কালামের ছেলে ওসমান হাসান (৩১)।

মোহাম্মদ ইলিয়াস খান বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, টেন্ডার জিম্মি, সন্ত্রাস, অস্ত্রবাজি করে আসছিলেন সম্রাট। তার কার্যালয়ে টর্চার সেল পাওয়া গেছে। নিজের মতের বাইরে গেলেই কার্যালয়ে এনে টর্চার করতেন তিনি ও তার সহযোগীরা। নির্যাতনের পর মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, একাধিক অভিযোগ ও জিডির পরিপ্রেক্ষিতে র‌্যাবের অভিযানিক দল সম্রাটের মজমপুরস্থ অফিস কাম টর্চার সেলে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে আট রাউন্ড গুলিসহ একটি ওয়ানশুটারগান, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য, চারটি ওয়াকিটকিসহ বেশকিছু সংখ্যক দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় সম্রাটসহ তিনজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়। পরে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

তবে সম্রাটের মা কুষ্টিয়া পৌর আওয়ামী মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সাহানা সুলতানা বনি অভিযোগ করেন বলেন, ‘আমার ছেলেকে রাজনৈতিক নেতারা তাদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে। যখনই এদিক ওদিক হেরফের হয় তখনই আবার র‌্যাব পুলিশকে দিয়ে গ্রেফতার করে অস্ত্র ও মাদক দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এর আগেও আরও একাধিকবার র‌্যাবকে দিয়ে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে ওরা। আমি এর বিচার চাই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31