IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> ঈদে আসছে প্রভার ‘বিউটি টেইলার্স’

ঈদে আসছে প্রভার ‘বিউটি টেইলার্স’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদ বা কোনো বড় অনুষ্ঠান এলেই যাদের হাতে নির্মিত হয় শখের ড্রেসটি, তাদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক। নাম ‘বিউটি টেইলার্স’। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

টেইলার্স মালিকদের আনন্দ বেদনা হয়তো একটু খেয়াল করে দেখা হয়নি কখনো। হয়তো অতি সাধারণ তাদের জীবন কিন্তু সেই প্রতিদিনের সাধারণ গল্পেই অপ্রকাশ্য চাওয়ার সুখ আছে, আছে না পাওয়ার কষ্ট, আছে দুঃখ, মান-অভিমান, ভালোবাসার রং বদল। আর ঠিক সেই গল্পটাই বঙ্গ অরিজিনাল ‘বিউটি টেইলার্স’- ধারাবাহিকে তুলে ধরা হয়েছে।

২০ পর্বের নাটকটির পরিচালনায় আছেন আতিক জামান ও গল্প ভাবনায় খালেদ সজীব। প্রভা ছাড়াও নাটকটির চরিত্রায়নে আছেন মোস্তাফিজুর নুর ইমরান, হাসান মাসুদ, ফারজানা ছবি, আলো হক, অলংকার চৌধুরী, জীবন রায়, তৌফিকুল হাসান নিহাল প্রমুখ।

‘বিউটি টেইলার্স,’ ধারাবাহিকটি সম্পর্কে বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘এটি একশতভাগ বিনোদনধর্মী একটি নাটক। চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রেও বিনোদনকেই প্রধান্য দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, আসছে ঈদে এই নাটকটি সকল-শ্রেণির দর্শককে শুধু আনন্দ দিতেই সক্ষম হবে না, তাদেরকে নিয়ে যাবে তাদের সোনালি স্মৃতির অতীতে।’

এছাড়াও আসছে ঈদ উপলক্ষে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গবিডি হাজির হচ্ছে বিনোদনের বর্ণিল আয়োজন নিয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31