IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়া-ইউক্রেনের চুক্তি

রাশিয়া-ইউক্রেনের চুক্তি

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের ইস্তানবুলে শুক্রবার শস্য চুক্তি করে রাশিয়া-ইউক্রেন। এ চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে তুরস্ক এবং জাতিসংঘ।

যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে প্রায় ২০ মিলিয়ন টন খাদ্যশস্য আটকে আছে। এখন প্রতি মাসে ৫ মিলিয়ন টন করে শস্য বিশ্ব বাজারে রপ্তানি করা হবে।

কিছু শর্ত মেনে নিয়ে দুই দেশ এ চুক্তিতে সম্মত হয়েছে। একজন কর্মকর্তার বরাত দিয়ে শর্তগুলো প্রকাশ করেছে গণমাধ্যম সিএনএন।

শর্তগুলো হলো-

শস্যবহনকারী জাহাজগুলো কৃষ্ণ সাগরের নির্ধারিত নিরাপদ করিডর দিয়ে যাতায়াত করতে পারবে। শস্য বোঝাই করে বসফরাস প্রণালী দিয়ে বিশ্ব বাজারে যাবে এগুলো।

জাহাজগুলোতে নজরদারি করার জন্য একটি জয়েন্ট কর্ডিনেশন সেন্টার গঠন করা হবে। যেটি তাৎক্ষণিকভাবে তুরস্কে স্থাপন করা হবে। এই সেন্টারে থাকবে ইউক্রেন, রাশিয়া, তুরস্ক এবং জাতিসংঘের প্রতিনিধিরা।

জাহাজ ইউক্রেনে ঢোকা বা পৌঁছানোর আগে রাশিয়া, ইউক্রেন, তুরস্ক এবং জাতিসংঘের কর্মকর্তারা নিশ্চিত করবেন এসব জাহাজে কোনো অস্ত্র পরিবহণ করা হচ্ছে না।

ইউক্রেন-রাশিয়া সম্মত হয়েছে, শস্য পরিবহনের কাজে নিয়োজিত কোনো জাহাজে হামলা করবে না। যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে জয়েন্ট কর্ডিনেশন সেন্টার বিষয়টিতে হস্তক্ষেপ করবে এবং সমাধানের চেষ্টা করবে।

শস্য পরিবহনের কাজটি দ্রুত শুরু করতে হবে। যেন নতুন শস্য আসার আগে ইউক্রেনের শস্য ভাণ্ডারগুলো খালি করা যায়।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন জাহাজগুলোর চলাচলের বিষয়টি দেখভাল করছে।

তিনি আরও জানিয়েছেন, শস্য রপ্তানির কাজটি শুরু করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। যেন সকল লজিস্টিক বিষয়গুলো পুরোপুরিভাবে কার্যকর করা যায় এবং একটি নজরদারি করার দল গঠন করা যায়।

এদিকে ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী যিনি ইউক্রেনের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেছেন তিনি একটি ফেসবুক পোস্টে বলেছেন, চুক্তিটির বৈধতা ১২০ দিন। এরপর মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আরও ১২০ দিনের জন্য মেয়াদ বাড়ানো যাবে, যদি দুই পক্ষই রাজি থাকে।

সূত্র: সিএনএন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31