IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়া-ইউক্রেন শস্য-চুক্তির পরেই ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়া-ইউক্রেন শস্য-চুক্তির পরেই ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে খাদ্যাভাবে ভুগছে অর্ধেক বিশ্ব। ইউক্রেনকে বলা হয় ইউরোপের শস্যগোলা। এ দেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রফতানি হয় শস্যদানা। বিশেষ করে গম। ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়া থেকে এ পর্যন্ত, গম রফতানি বন্ধ।

বিপদে পড়েছে বহু দেশ, বিশেষ করে আফ্রিকা। জাতিসংঘের দরবারে অবশেষে চুক্তিবদ্ধ হয়েছে ইউক্রেন ও রাশিয়া। কৃষ্ণসাগর দিয়ে ফের শস্যদানা ও খাদ্যপণ্যবাহী জাহাজ চলাচল শুরু করবে ইউক্রেন। রাশিয়াও শস্য এবং সার রফতানি চালু করবে। শনিবার ইস্তানবুলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের উপস্থিতিতে চুক্তিপত্রে সই করেছে দুই দেশ। আর তার পরেই আজ কৃষ্ণসাগরে বিস্ফোরণ!

গত কালের চুক্তি সই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অনেকেই। তবে যে ভয় ছিল, সেটাই হল। ইউক্রেনের বন্দর শহর ওডেসায় আজ সকালে আছড়ে পড়ল দু’টি রুশ ক্ষেপণাস্ত্র। শুক্রবারের চুক্তিপত্রে রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছিল, তারা কোনও বন্দরে হামলা চালাবে না। বিশেষ করে কোনও জাহাজ সফর শুরু করার আগে। আজকের ঘটনায় তাই স্তম্ভিত সকলেই।

ইউক্রেন সেনার মুখপাত্র বলেছেন, ‘উল্লেখযোগ্য ক্ষতি কিছু হয়নি। বন্দরের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে খুব শক্তিশালী রকেট ছোড়া হয়েছিল। খুব ব্যয়সাপেক্ষ হামলা। এ ধরনের অত্যাধুনিক রকেট কম ব্যবহার করা হয়, কারণ খরচ বেশি। এদের নিশানা অব্যর্থ হয়। এটা থেকে একটি বিষয় স্পষ্ট, ইচ্ছাকৃত ভাবে হামলা চালানো হয়েছে আজ।’

দু’টি ক্যালিবর ক্ষেপণাস্ত্র এসে পড়ে বন্দরে। আরও দু’টি ছোড়া হয়েছিল। এয়ার ডিফেন্স সিস্টেমে সে দু’টি আটকে যায়। বন্দরের একাংশে আগুন লেগে গিয়েছিল। তবে এর বেশি ক্ষতি হয়নি। কোনও হতাহতের খবরও নেই। স্থানীয় ইউক্রেনীয় এমপি ওলেস্কি হনচারেঙ্কো বলেন, ‘‘এক হাতে চুক্তিপত্রে সই করছে, অন্য হাতে ক্ষেপণাস্ত্র ছুড়ছে।’’

ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক বিভাগের প্রধান জোসেফ বোরেল বলেন, ‘‘আন্তর্জাতিক আইনকে যে রাশিয়া একেবারেই পরোয়া করে না, এ দিনের হামলায় সেটা স্পষ্ট।’’ তিনি টুইট করেন, ‘‘কাল ইস্তানবুলে চুক্তিপত্রে সইয়ের পরে আজই এই ঘটনা, ভাবা যায় না। শস্যদানা রফতানির জন্য ওডেসার বন্দর খুব গুরুত্বপূর্ণ।’’

গুতেরেসই শস্য রফতানির জন্য আবেদন জানিয়েছিলেন ইউক্রেনকে। তিনিই বুঝেছিলেন, এই যুদ্ধের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে অন্তত পাঁচ কোটি মানুষ অভুক্ত থাকছেন। খাদ্যসামগ্রীর দাম আকাশ ছুঁয়েছে। আজকের ঘটনায় রাশিয়ার কড়া সমালোচনা করেছেন গুতেরেস। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031