IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> টপ নিউজ >> জাতীয় >> লিড নিউজ >> বাস পোড়ানোর ৯ মামলায় বিএনপির ২৮ নেতাকর্মী রিমান্ডে

বাস পোড়ানোর ৯ মামলায় বিএনপির ২৮ নেতাকর্মী রিমান্ডে

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো এবং পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় বিভিন্ন থানায় করা ৯টি মামলায় আসামি বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৮ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল আদালত এই রিমান্ড আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষ বিচারক ওই রিমান্ড আদেশ দেন।

শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ৬ আসামির তিনদিন করে রিমান্ডপ্রাপ্তরা হলেন- হযরত আলী, মঈনউদ্দিন,আবু সাঈদ শান্ত, আবুল কালাম আজাদ, আবু সুফিয়ান ও সোহেল।

পল্টন থানার এক মামলায় ২ জন তিনদিন করে রিমান্ডপ্রাপ্তরা হলেন- আলিজা আল আহমেদ মিটু ও মেহেদী হাসান ইয়াছিন। আর পাঁচদিন করে রিমান্ডপ্রাপ্তরা ৭ আসামিরা হলেন- একে ফজলুর বারী, আলতাফ হোসেন, নাঈম প্রধান, আলিফ মাহমুদ, হুমায়ুন রশীদ টুটুল, খন্দকার মাশুকুর রহমান ও রাশেদুজ্জামান। আদালতে এসব আসামিদের সাত দিন করে রিমান্ড চেয়েছিল পল্টন থানা পুলিশ।

মতিঝিল থানার এক মামলায় আবদুর রহমান তাহের নামের একজনকে দুইদিনের রিমান্ডে দেয়া হয়। একই থানায় আরেক মামলায় জাকির হোসেন নামের একজনকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়। এ দুই মামলায় আসামি দুইজনের পাঁচদিন করে রিমান্ড চেয়েছিল মতিঝিল থানা পুলিশ।

বংশাল থানায় একটি মামলায় দুইদিনের রিমান্ডে যাওয়া ২ আসামি হলেন- সফিউদ্দিন আহমেদ সেন্টু ও মৃদু রহমান জনি ওরফে মোরশেদুর রহমান জনি।

কলাবাগান থানায় একটি মামলায় দুইদিন করে রিমান্ডে পাঠানো ২ আসামি হলেন- মাহিফুর রহমান টিপু ও মাঈনউদ্দিন চৌধুরী।

এছাড়া সূত্রাপুর থানায় একটি মামলায় ৪ আসামির তিনদিন করে রিমান্ডে দেন আদালত। খিলক্ষেত থানায় একটি মামলায় দুইদিনের রিমান্ডে যাওয়া ২ আসামি হলেন মশিউর রহমান মসি ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

তুরাগ থানায় একটি মামলায় সোহেল মিয়া নামের এক আসামির তিনদিনের রিমান্ড আদেশ হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাগুলো করা হয়েছে। মামলার বাদী পুলিশ।

এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। আসামিদের বেশিরভাগই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এসব মামলায় অজ্ঞাতনামা আসামিও রয়েছেন।

মতিঝিল থানায় করা মামলায় আসামিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির পরাজিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন রয়েছেন।

বৃহস্পতিবার ও শুক্রবার মোট ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মতিঝিলে ১ জন, শাহবাগে ৬, পল্টনে ৯, বংশালে ২ জন ও কলাবাগানে ২ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৭ জনকে শুক্রবার বিভিন্ন মেয়াদে রিমান্ডে পেয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৯টি বাস পুড়িয়ে দেয়া হয়। আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে ৩টি সরকারি।

স্বাধীনতাবিরোধী অপশক্তি বাসে আগুন দিয়েছে দাবি আওয়ামী লীগের। অন্যদিকে বিএনপির দাবি, পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে বাসে আগুন দেয়া হয়েছে। এতে বিএনপির সংযোগ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930