IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> দ. কোরিয়ায় রেকর্ড বৃষ্টিপাতে ৭ জনের প্রাণহানী

দ. কোরিয়ায় রেকর্ড বৃষ্টিপাতে ৭ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশেপাশে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটানা বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা, রাস্তাঘাট এবং পাতাল রেল স্টেশনগুলি পানিতে ডুবে রয়েছে।

প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় অনন্ত ৭ জনের প্রাণহানি খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্ত সংস্থা রয়টার্স।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার সিউলের দক্ষিণ অংশে প্রতি ঘণ্টায় ১০০ মিমি (৩.৯ ইঞ্চি) এর বেশি বৃষ্টি হয়েছে, শহরের কিছু অংশে ১৪১.৫ মিমি বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল ৫টা পর্যন্ত সেখানে ৪২০ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা গত ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে সিউল ও এর আশেপাশে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজারস হেডকোয়ার্টার জানিয়েছে, মঙ্গলবার ভোরে সিউলে অন্তত পাঁচজন এবং পার্শ্ববর্তী গিয়াংগি প্রদেশে আরও দুজন মারা গেছেন।

নিহতদের মধ্যে বন্যায় প্লাবিত ভবনে আটকা পড়ে চারজন মারা গেছেন, একজনকে বিদ্যুতস্পৃষ্ট বলে ধারণা করা হচ্ছে, একজনকে বাসস্টপের ধ্বংসাবশেষের নিচে পাওয়া যায় এবং অন্য একজন ভূমিধসে মারা গেছেন। এছাড়াও, অন্তত নয়জন আহত হয়েছেন এবং ছয়জন নিখোঁজ রয়েছেন।

এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে অত্যন্ত ঘনবসতীপূর্ণ গ্যাংনাম জেলা। রাতভর বৃষ্টির কারণে গ্যাংনাম জেলায় বহু ভবন ও দোকান প্লাবিত হয়েছে। এছাড়া এই জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং গাড়ি, বাস ও পাতাল রেল স্টেশনগুলোও ডুবে গেছে। ফলে আটকা পড়েছে অনেক মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31