IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> টপ নিউজ >> প্রবাস >> আদালতের নির্দেশে গুড়িয়ে দেওয়া হচ্ছে ভারতের টুইন টাওয়ার

আদালতের নির্দেশে গুড়িয়ে দেওয়া হচ্ছে ভারতের টুইন টাওয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : রোববার দুপুরে মাত্র ৯ সেকেন্ডে গুড়িয়ে দেওয়া হচ্ছে ৩২তলা বিশিষ্ট বিশাল এক টুইন টাওয়ার।

ভারতের নয়ডার এই যমজ অট্টালিকা প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এটি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল।খবর আনন্দবাজার পত্রিকার।

যা শেষ পর্যন্ত গড়িয়েছিল আদালতে। অবশেষে এ বছর ১২ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, ২৮ আগস্ট ভেঙে ফেলতে হবে এই বহুতল।

শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই রোববার পতন হচ্ছে এই অট্টালিকার। যার দিকে চোখ রয়েছে গোটা ভারতের।

রোববার দুপুরে ভেঙে ফেলা হবে নয়ডার যমজ অট্টালিকা (টুইন টাওয়ার)। কুতব মিনারের থেকেও উঁচু এই বহুতল ভাঙা ঘিরে নয়ডায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

দুপুর আড়াইটার দিকে অট্টালিকা ধ্বংসের প্রক্রিয়া শুরু হবে। ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক দিয়ে মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে ফেলা হবে এই বিশালাকার বহুতল।

বহুতল ভাঙতে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সে জন্য একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। সকাল থেকে দুপুর— অট্টালিকা ভাঙার আগে কোন সময়ে কী করা হবে, তারই এক ঝলক রইল এখানে।

সকাল সাড়ে ৬: ফ্ল্যাটগুলিতে পাইপলাইনে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

সকাল ৭: যমজ অট্টালিকা সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়। আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

সকাল ৯: অট্টালিকা চত্বর ও তার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়।

সকাল ১১: যমজ অট্টালিকা চত্বরে যে সমস্ত নিরাপত্তারক্ষী রয়েছেন, তাদের নিরাপদ স্থানে সরানো হবে।

দুপুর ১টা: পরীক্ষা করে দেখার পর অট্টালিকা চত্বর ছাড়বেন টাস্ক ফোর্সের কর্মকর্তরা।

দুপুর পৌনে ২টা: বহুতল ভাঙার আগে শেষ মুহূর্তে অট্টালিকা চত্বর আরও এক বার সম্পূর্ণ পরিদর্শন করা হবে।

দুপুর সোয়া ২টা: নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে বন্ধ করা হবে।

দুপুর আড়াইটা: যমজ অট্টালিকা ভাঙার কাজ শুরু হবে।

দুপুর পৌনে ৩টা: খোলা হবে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে।

বিকেল ৪টা: আশপাশের ফ্ল্যাটগুলিতে পাইপলাইনে গ্যাস সরবরাহ আবার চালু করা হবে। পুরোদমে এই পরিষেবা চালু করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

বিকেল সাড়ে ৫টা: সব কিছু খতিয়ে দেখার পর পরিস্থিতি বুঝে আশপাশের বাসিন্দাদের ফেরানো হবে।

যমজ অট্টালিকা ভাঙার আগে আশপাশের বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। অট্টালিকা সংলগ্ন বাসিন্দাদের বাড়ির দরজা-জানলা বন্ধ রাখতে বলা হয়েছে। বহুতল ভাঙার সময় বাড়ির ছাদে যেতে নিষেধ করা হয়েছে।

আগামী ৩১ অগস্ট পর্যন্ত শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে নয়ডা পুলিশ।

অট্টালিকা ধ্বংসের সময় তার এক নটিক্যাল মাইলের (১.৮ কিলোমিটার) মধ্যে কোনও বিমান উড়বে না, নির্দেশিকা জারি করেছে নয়ডা প্রশাসন।

ধ্বংসের জেরে ধুলোর আস্তরণ পড়তে পারে, তাই দমকল বাহিনী রাখা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে রাখা হচ্ছে অ্যাম্বুল্যান্সও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31