IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া লাশের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তার নাম অহিদুর রহমান প্রান্ত (২২)। তিনি চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের নেতা ছিলেন। চাঁদপুর পৌরসভা বড় স্টেশন, রেলওয়ে ক্লাব রোডের মাহবুবুর রহমানের ছেলে প্রান্ত।

তবে পুলিশ বলছে, প্রাথমিক তথ্য মিল থাকলেও ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, নিখোঁজের দু’দিন পর গত সোমবার (৫ সেপ্টেম্বর) মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে তার লাশ উদ্ধার করে তজুমদ্দিন কোস্ট গার্ড। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই দিন ময়নাতদন্ত শেষে ভোলা আঞ্জুমানের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। তবে তারা লাশটি দাফন করে।

বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় এই সংবাদ প্রকাশের পর নিহতের স্বজনরা পরিধেয় বস্ত্র ও সংগ্রহকৃত আলামত দেখে অহিদুর রহমান প্রান্তকে শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে কেউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান প্রান্ত। পরে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে খুঁজে পাওয়া যায়নি তার। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে গত সোমবার চাঁদপুর সদর মডেল থানায় তার বাবা মাহবুবুর রহমান একটি সাধারণ ডাইরি করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, প্রাথমিকভাবে নিখোঁজ ওয়াহিদুর রহমান প্রান্ত সঙ্গে লাশে মিল আছে। এখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ওয়াহিদুর রহমান প্রান্ত চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার বাসিন্দা জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের ছেলে তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31