IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ব্রিটেনে রাজকীয় অনুষ্ঠানে শপথ নিলেন চার্লস

ব্রিটেনে রাজকীয় অনুষ্ঠানে শপথ নিলেন চার্লস

ধূমকেতু নিউজ ডেস্ক : সেন্ট জেমস প্রাসাদে একটি বিস্তৃত রাজকীয় অনুষ্ঠানে চার্লস তৃতীয় শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর তিনি সমবেত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধন করে, রাজা চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের এবং তার স্ত্রী রানী ক্যামিলার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন গণ্যমান্য ব্যক্তি।

শনিবার এক প্রিতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

স্থানীয় সময় শনিবার সকালে সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল নামে একটি আনুষ্ঠানিক পরিষদের সামনে রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক হয়। এই অ্যাকসেশন কাউন্সিল ব্রিটিশ রাজপরিবারের সদস্য, দেশটির প্রধানমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিবিদগণ এবং ক্যান্টারবুরির আর্চবিশপকে নিয়ে গঠিত।

তৃতীয় চার্লসকে রাজা ঘোষণার আগে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা ও লর্ড প্রেসিডেন্ট পেনি মর্ডান্ট রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু আনুষ্ঠানিক ঘোষণা করেন।

তৃতীয় চার্লসকে রাজা ঘোষণার পর ঘোষণায় স্বাক্ষর করা শুরু হয়। প্রথমে প্রিন্স উইলিয়াম ঘোষণায় স্বাক্ষর করেন। উইলিয়ামকে অনুসরণ করেন ক্যামিলা, রানী কনসোর্ট। এসময় ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তা প্রত্যক্ষ করেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন এবং টেরিজা মে-কে স্বাক্ষর করার জন্য অপেক্ষমানদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

রানির মৃত্যুর জন্য জাতীয় পতাকাগুলো অর্ধনমিত অবস্থায় থাকলেও নতুন রাজার সম্মানে সেগুলো পুরোপুরি উত্তোলন করা হয়। রোববার পর্যন্ত যুক্তরাজ্যজুড়ে তৃতীয় চার্লসের রাজা হওয়ার ঘোষণা প্রচার করা হবে, তারপর পতাকাগুলো ফের অর্ধনমিত হবে।

লর্ড প্রেসিডেন্ট পেনি মর্ডান্ট, যিনি ইভেন্টের সভাপতিত্ব করছেন, ঘোষণার পরবর্তী পদক্ষেপগুলি তালিকাভুক্ত করেছেন, যার মধ্যে রয়েছে লন্ডন, এডিনবার্গ, কার্ডিফ এবং বেলফাস্টে ঘোষণা পাঠ করার আদেশ দেওয়া এবং হাইড পার্ক এবং লন্ডনের টাওয়ারে বন্দুকের স্যালুট শুরু করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news