IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> যোগী আদিত্যনাথ সরকারের ঘোষণায় আতঙ্কে উত্তর প্রদেশের মুসলিমরা

যোগী আদিত্যনাথ সরকারের ঘোষণায় আতঙ্কে উত্তর প্রদেশের মুসলিমরা

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশের বেসরকারি মাদ্রাসাগুলিতে ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখবে যোগী আদিত্যনাথ সরকার। আর তাতেই আতঙ্কে রয়েছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাদের আশঙ্কা, এ বার হয়তো রাজ্যের বেশ কিছু বেসরকারি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হতে পারে। যদিও রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, বেসরকারি মাদ্রাসাগুলির মানোন্নয়নের জন্যই এই পদক্ষেপ করছে সরকার।

বেসরকারি মাদ্রাসাগুলিতে সমীক্ষা চালানোর জন্য একটি দল গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। দলে থাকবেন এক জন ডেপুটি কমিশনার, এক জন জেলা শিক্ষা আধিকারিক এবং জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ড। ১৫ অক্টোবরের মধ্যে সমীক্ষা শেষ করবে দলটি। ২৫ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারের হাতে সমীক্ষার রিপোর্ট তুলে দেবেন জেলাশাসকরা। এ নিয়েই শুরু বিতর্ক।

এদিকে ইসলামের দেওবান্দি ভাবধারায় দীক্ষিতদের সংগঠন জমিয়ত উলেমা-এ-হিন্দের সদস্যরা ৬ সেপ্টেম্বর দিল্লিতে একটি বৈঠকে বসেছিলেন। সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সংগঠনের সভাপতি মৌলানা আরশাদ মাদানি বলেন, বেসরকারি মাদ্রাসাগুলিতে রাজ্য সরকার সমীক্ষা চালাতে চাইলে কারও কোনও আপত্তি নেই। তবে দেখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির অভ্যন্তরীণ বিষয়ে সরকার যাতে কোনও মতেই হস্তক্ষেপ না করে।

সংগঠনের একটি সূত্র জানিয়েছে, তাদের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে প্রতিবাদ করা হবে। সে জন্য কমিটি গড়া হচ্ছে।

এর আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীও এই নিয়ে যোগী সরকারকে এক হাত নিয়েছেন। এই পদক্ষেপকে ‘ক্ষুদ্র এনআরসি’ বলে কটাক্ষ করেছেন ওয়াইসি। মায়াবতীর অভিযোগ, এ ভাবে যোগী সরকার বেসরকারি মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। মুসলিমদের ‘ভয় দেখানোর’ চেষ্টা করছে।

এদিকে উত্তরপ্রদেশের সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী দানিশ আজাদ আনসারি সমস্ত অভিযোগ উড়িয়ে জানিয়েছে, কোনও বেসরকারি মাদ্রাসাই গুড়িয়ে দেওয়া হবে না। পিটিআইকে তিনি বলেন, যারা ক্রমাগত আশঙ্কা প্রকাশ করছেন, তারা আগে বলুন, গত পাঁচ বছরে এই সরকারের আমলে কি একটি মাদ্রাসাও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে? এ সব আশঙ্কার কোনও ভিত্তি নেই।

যোগী সরকারের মন্ত্রিসভায় এক মাত্র সংখ্যালঘু মন্ত্রী দানিশ জানান, মাদ্রাসাগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখার জন্যই এই সমীক্ষা চালানো হচ্ছে। আসল উদ্দেশ্য সেগুলির মানোন্নয়ন। সংখ্যালঘুদের জন্য রাজ্য সরকারের যে সব উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, সমীক্ষার সময় সেগুলিও তুলে ধরা হবে। ওয়াইসির বিরুদ্ধে বিষয়টি নিয়ে রাজনীতি করার অভিযোগও তুলেছেন তিনি।

অন্যদিকে ওয়াইসির মন্তব্যকে এক হাত নিয়েছেন লখনউয়ের কাজি মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালি। তিনি বলেছেন, সব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয়।

সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31