IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাড়ি দুর্ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট আহত

গাড়ি দুর্ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট আহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে আঘাত ততটা গুরুতর নয় বলে জানিয়েছেন তার মুখপাত্র।

প্রেসিডেন্টের প্রেস সচিব এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার নিরাপত্তা প্রহরীর গাড়ির সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় জেলেনস্কির গাড়ি চালকও আহত হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জেলেনস্কিকে এক চিকিৎসক দেখেছেন; তিনি গুরুতর কোনো চোট পাননি। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ইউক্রেনের পুনরুদ্ধার করা অঞ্চল খারকিভ অঞ্চলের ইজিয়াম শহর পরিদর্শনে যান প্রেসিডেন্ট।

দুর্ঘটনার বিষয়ে এদিন রাতেও নিজ কার্যালয় থেকে ভিডিওবার্তা দেন জেলেনস্কি। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই গভীর রাতে ভিডিও ভাষণ প্রকাশ করে থাকেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। এরপর ৬ মাসেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে পাল্টা প্রতিরোধ আক্রমণ শুরু করে ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনের দাবি, পাল্টা হামলার মুখে রুশ সেনারা পিছু হটছে। গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া আক্রমণে উত্তর-পূর্বে রাশিয়ার প্রতিরক্ষা বেড়াজালকে ভেঙে ফেলেছে তারা।

আল জাজিরার এক প্রতিবেদন মতে, ইউক্রেনের সপ্তাহব্যাপী পাল্টা হামলার মুখে গত রোববার (১১ সেপ্টেম্বর) খারকিভের ইজিয়াম শহরটি দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।

ইজিয়ামকে দোনবাস অভিযানের রসদঘাঁটি হিসেবে ব্যবহার করত রুশ সেনাবাহিনী। শহরটির পতনকে মস্কোর জন্য একটা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এর পুনর্দখলকে ইউক্রেনীয় সেনাদের উত্তর-পূর্বাঞ্চলে অগ্রসর হওয়ার ঘটনাকে যুদ্ধের ‘মোড় পরিবর্তন’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে ইউক্রেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এ জয় ইউক্রেনের উদ্দীপনা বাড়াবে।

ইউক্রেনের পুনরুদ্ধার করা অঞ্চল খারকিভ অঞ্চলের ইজিয়াম শহর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে করা একটি পোস্টে জেলেনস্কি লেখেন, ইতোমধ্যেই দখলমুক্ত ইজিয়ামে আমাদের নীল-হলুদ পতাকা উড়ছে। প্রতিটি ইউক্রেনীয় শহর-গ্রামেই নীল-হলুদ পতাকা উড়বে। আমরা কেবল একটি দিকে এগিয়ে যাচ্ছি, তা হলো সামনের দিকে এবং বিজয়ের দিকে।

সূত্র: সিএনএন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31