IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘কোভিড সংক্রমণ নাটকীয়ভাবে কমছে’

‘কোভিড সংক্রমণ নাটকীয়ভাবে কমছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বকে এই মহামারি শেষ করার সুযোগটি কাজে লাগাতে আহ্বান জানিয়েছে। খবর এএফপির।

ডব্লিউএইচও-প্রধান সাংবাদিকদের বলেছেন, “মহামারি শেষ করার জন্য আমরা কখনোই অধিকতর ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনো সেখানে নেই। কিন্তু শেষ দেখা যাচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগাতে বিশ্বের পদক্ষেপ নেওয়া দরকার।”

গেব্রেয়াসুস বলেন, “যদি আমরা এখন এই সুযোগ না নিই, তাহলে আমরা করোনার আরও ধরন, আরও মৃত্যু, আরও বাধাবিঘ্ন, আরও অনিশ্চয়তার ঝুঁকিতে থাকব।”

তবে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি সতর্ক করে বলেছে, করোনার সংক্রমণের সংখ্যা কমার বিষয়টি নিয়ে একটা বিভ্রান্তি আছে। কারণ, অনেক দেশ পরীক্ষাই কমিয়েছে। কম গুরুতর ঘটনা শনাক্ত করা হচ্ছে না।

ডব্লিউএইচওর করোনাসংক্রান্ত কারিগরি বিষয়ের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেন, তাঁরা জানেন, সংস্থাটির কাছে করোনার সংক্রমণের যে তথ্য আসছে, তা প্রকৃত নয়। তাঁরা মনে করেন, সংক্রমণের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

ডব্লিউএইচওর প্রধান বলেন, “আমরা একত্রে এই মহামারি শেষ করতে পারি। কিন্তু তা তখনই সম্ভব হবে, যদি সব দেশ, টিকা উৎপাদনকারী, সম্প্রদায় ও ব্যক্তি এগিয়ে আসে। এই সুযোগ গ্রহণ করে।”

২০১৯ সালের শেষ দিকে চীনে প্রথম করোনা শনাক্ত হয়। পরে তা মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় বিশ্বে এখন পর্যন্ত নিশ্চিতভাবে ৬০ কোটি ৫০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে প্রায় ৬৪ লাখ মানুষ।

২০২০ সালের মার্চের পর গত সপ্তাহে বিশ্বে করোনার সবচেয়ে কম নিশ্চিত সংক্রমণ দেখা গেছে বলে জানিয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31