IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইয়ার লাপিদের সঙ্গে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক

ইয়ার লাপিদের সঙ্গে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

জাতিসংঘের সম্মেলনের ফাঁকে নিউইয়র্কে মঙ্গলবার এ দুই নেতার মধ্যে আলোচনা হয়। তবে কী নিয়ে আলোচনা হয়, তা বিস্তারিত জানা যায়নি। খবর আনাদোলুর।

নিউইয়র্কে জাতিসংঘ প্রধান কার্যালয়ের পাশে তার্কিশ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ২০০৮ সালের পর প্রথমবারের মতো কোনো ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এরদোগান।

২০১৮ সালে প্রত্যাহারের পর গত সোমবার আবার নতুন করে আঙ্কারায় রাষ্ট্রদূত নিয়োগ দেয় ইসরাইল। এর একদিন পরই এরদোগানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

২০০৫ সালে শেষবার ইসরাইল সফরে গিয়েছিলেন এরদোগান। তখন তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

চলতি বছরের নভেম্বরে তুরস্কে সংসদ নির্বাচন হবে। আর এ নির্বাচনের পর ইসরাইল সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের।

সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন এরদোগান। কয়েক দিন আগে নতুন করে ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক। তা ছাড়া ইসরাইলও সোমবার তুরস্কে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

২০১০ সালে তুরস্কের ত্রাণবাহী একটি জাহাজে হামলা চালায় ইসরাইল। এতে ৯ তুর্কি নাগরিক নিহত হন। এর পর ২০১১ সালে তুরস্কে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা।

২০১৬ সালে সম্পর্কে জোড়া লাগলেও সেটি ভঙ্গুর ছিল। কিন্তু বর্তমানে সম্পর্ক গভীর করার পথে আছে তুরস্ক-ইসরাইল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31