IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> টপ নিউজ >> প্রবাস >> ধেয়ে আসছে শক্তিশালী ইয়ান

ধেয়ে আসছে শক্তিশালী ইয়ান

ধূমকেতু নিউজ ডেস্ক : কয়েকদিনে বিশ্বের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে বেশ কয়েকটি শক্তিশালী ঘূর্ণিঝড়। ক্যাটাগরি ভেদে এর দু-একটি আবার রূপ নিয়েছে সুপার টাইফুনেও। এতে যেমন প্রাণহানি হয়েছে, তেমনি এড়ানো যায়নি ক্ষয়ক্ষতিও। এর মাঝেই এবার ক্যারিবিয়ান সাগরে শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ হারিকেন ‘ইয়ান’।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী এ হারিকেনটি আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এরই মধ্যে হারিকেন ইয়ানের আঘাতে সম্ভাব্য ‘বড় বিপর্যয়ের’ জন্য প্রস্তুত হতে সতর্ক করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস।

হারিকেন ইয়ানের প্রভাবে স্থানীয় সময় সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকেই কিউবার দক্ষিণ উপকূলে প্রবল বাতাস বইতে শুরু করেছে। ইয়ান বুধবার (২৮ সেপ্টেম্বর) যে কোনো সময় ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।

যদিও হারিকেনটি ফ্লোরিডাতেই আঘাত হানবে কিনা বা এর সুনির্দিষ্ট গতিপথ কী হবে, তা অনিশ্চিত। তবে গভর্নর রন ডিসান্টিস ‘রাজ্যজুড়ে এর বিস্তৃত প্রভাব’ সম্পর্কে সতর্ক করেছেন। স্থানীয় বাসিন্দারা খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি মজুত করা শুরু করেছেন।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, বর্তমান অবস্থান থেকে উত্তর দিকে অগ্রসর হওয়ায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে হারিকেন ইয়ান ‘দ্রুত শক্তিশালী’ হওয়ার শঙ্কা রয়েছে।

বাসিন্দাদের ‘শান্ত থেকে’ সব ধরনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর বলেন, ‘এটি (ইয়ান) এ মুহূর্তে সত্যিই একটি বড় হারিকেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930