ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের ট্রাক চাপায় সন্তোষ সাহা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সন্তোষ সাহা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শাহপাড়া এলাকার নাতু সাহার ছেলে সন্তোষ সাহা (৭০)।
গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোল্লা টুটুল জানান, বুধবার সকালে নিহত সন্তোষ সাহা উপজেলার শ্রীফলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। এমন সময় সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ঘাতক চালক ও গাড়িটি আটক করা যায়নি। লাশটি থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


