IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন পূজা চেরি

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন পূজা চেরি

ধূমকেতু নিউজ ডেস্ক : বুবলী-বীর ইস্যুতে শাকিব খানকে যে চর্চা চলছে তাতে জড়িয়ে গেছেন হালের আলোচিত নায়িকা পূজা চেরিও।

পূজার প্রেমে মজেই নাকি শাকিব-বুবলীর সম্পর্কে ফাটল ধরেছে। বিচ্ছেদের পথে হাঁটছেন তারা – এমন সব গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে।

যদিও এসব গুঞ্জনের কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি এখন পর্যন্ত।

শুক্রবার নিজের নতুন সিনেমা ‘হৃদিতা’র প্রচারণায় সিনেপ্লেক্সে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পূজা।

এ সময় তাকে শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

সে প্রশ্নের জবাব না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যেতে চান পূজা।

গলুই নায়িকা হেসে দিয়ে বলেন, ‘আমাকে এখন সিনেমা হল ভিজিটে যেতে হবে। এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। নো কমেন্টস। এতো কথা বলতে গেলে আমি বিব্রতকর অবস্থায় পড়ে যাব। এখন যেহেতু সিনেমা নিয়ে আছি। আমি হৃদিতা নিয়েই কথা বলব। এখন পর্যন্ত আমি খুবই পজিটিভ ভাবনায় আছি। কারণ, যারা আমার ফ্যান-ফলোয়াড় আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে পছন্দ করেন, তারা পজিটিভ। আর যারা আমাকে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন।‘

বিষয়টি খোলাশা না করলে গুঞ্জন আরও বাড়বে, সাংবাদিকদের এমন কথার পিঠে পূজা বলেন, ‘হ্যাঁ, একটা ভালো সময় বের করে আমি এ ব্যাপারটা পরিষ্কার করব।‘

এ সময়ে পাশে দাঁড়িয়ে থাকা গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, গুঞ্জন তো চলবেই, চলছেই। এ নিয়ে কথা বলার দরকার নেই। তবে সামনে কোনো একদিন একটা প্রেস কনফারেন্স করে গুঞ্জনের বিষয়ে বক্তব্য দেবে পূজা।‘

পূজা চেরি সাংবাদিকদের বলেন, ‘আপনারা পজিটিভ থাকুন। সিনেমার একটা সুবাতাস বইছে। এ বাতাসটা নষ্ট না করি। আমরা এটা বইতে দিই। আমি ভালো কাজ করতে চাচ্ছি। আমি ভালো কাজ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।

এর আগে শাকিব খানের সঙ্গে গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন পূজা। বলেছিলেন, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে মুখ খুলব।

শাকিবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে এমন কথায় প্রমাণও চান তিনি।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেদিন পূজা চেরি বলেন, আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? তার সঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি —এমন কেউ কি দেখেছেন? আরে, গুঞ্জনের কিছু তো প্রমাণ তো থাকতে হবে। যেটি করিনি বা করছি না তার দায়ভার নিতে হচ্ছে আমাকে, দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। এতে খারাপ লাগছে। আমার পরিবার তো এখন বাবা-মা ও ভাইবোনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার ভাইয়ের বউও আছে। তাদের পরিবারও এসব দেখছে। তারা কী ভাবছে? তবে কেন আপনাকে ঘিরেই মিথ্যা রটানো হচ্ছে?

প্রসঙ্গত, নাট্যকার ও সাহিত্যিক আনিসুল হকের গল্পে নির্মিত সিনেমা ‘হৃদিতা‘। এটি একটি বিশুদ্ধ প্রেমের ছবি। ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন পূজা চেরি ও এ বি এম সুমন। আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আঞ্জুমান আরা, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

শুক্রবার দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃদিতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31