IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনারাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসকমহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যুভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরপ্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে মিগ-২৯কে যুদ্ধ বিমান বিধ্বস্ত

ভারতে মিগ-২৯কে যুদ্ধ বিমান বিধ্বস্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের গোয়া উপকূলে সেনাবাহিনীর একটি মিগ-২৯কে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

ভারতীয় নৌবাহিনী সূত্রে প্রকাশ, প্রযুক্তিগত ত্রুটির কারণে মিগ বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটির পাইলট নিরাপদে বের হতে সমর্থ হওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলা হয়, গোয়া উপকূলে নিয়মিত উড়ানের সময়ে একটি মিগ-২৯ কে যুদ্ধবিমান সমুদ্রের উপর বিধ্বস্ত হয়। ঘাঁটিতে ফেরার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই ঘটনা ঘটে। পাইলট নিরাপদে বের হয়েছেন এবং দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। পাইলটের অবস্থা স্থিতিশীল রয়েছে।

জানা গেছে, বুধবার (১২ অক্টোবর) যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে পাইলট বিমান থেকে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, এর ফলে তিনি প্রাণে রক্ষা পান। নৌবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে পাইলটকে সমুদ্র থেকে উদ্ধার করেছে। ভারতীয় নৌসেনা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। নৌবাহিনী জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ডকে (বিওআই) নির্দেশ দেওয়া হয়েছে।

২০২০ সালের ২৬ নভেম্বর গোয়া উপকূলের কাছে মিগ ২৯কে প্রশিক্ষক বিমান দুর্ঘটনায় পড়েছিল। সেসময়ে বলা হয়েছিল বিমানের টার্বোচার্জার, ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিন, উইং ইঞ্জিনসহ কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। রাশিয়ার তৈরি বিমানটি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য থেকে উড্ডয়ন করে এবং সেটি বিকেল ৫টার দিকে বিধ্বস্ত হয়।

এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়সলমেরে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। জয়সলমেরের কাছে ওই দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছিলেন। ২০২১ সালের মে মাসে, পাঞ্জাবের লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। এরফলে পাইলট অভিনব চৌধুরী নিহত হয়েছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031