IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাড়িতে বসে ৩০ মিনিটেই করোনা পরীক্ষার অনুমোদন যুক্তরাষ্ট্রে

বাড়িতে বসে ৩০ মিনিটেই করোনা পরীক্ষার অনুমোদন যুক্তরাষ্ট্রে

ধূমকেতু নিউজ ডেস্ক :এবার বাড়িতে বসেই করা যাবে করোনার পরীক্ষা। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সম্প্রতি নতুন এক ধরনের সেলফ টেস্টিং কিটের অনুমোদন দিয়েছে। এই টেস্ট কিটের মাধ্যমে যে কেউ বাড়িতে বসেই জানতে পারবেন যে, তিনি করোনায় আক্রান্ত কীনা।

মঙ্গলবার এফডিএ সেলফ টেস্টিং কিটের অনুমোদন দিয়েছে। এই টেস্টিং কিটের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে।

লুসিরা হেলথের তৈরি এই টেস্ট কিট মাত্র একবার ব্যবহারের জন্য। জরুরি ভিত্তিতে বাড়িতে ব্যবহারের জন্য এই টেস্ট কিটের অনুমোদন দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে ১৪ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের নাক থেকে নমুনা সংগ্রহ করে করোনা সম্পর্কে জানা যাবে। এফডিএ জানিয়েছে, এই পরীক্ষায় একজন স্বাস্থ্য সহযোগী সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তিকে সহায়তা করবেন।

এফডিএর কমিশনার স্টিফেন হ্যান জানিয়েছেন, এই প্রথম বাড়িতে নমুনা সংগ্রহের অনুমোদন দেওয়া হলো যা সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব পরিচালনায় সংগ্রহ হবে এবং বাড়িতে বসেই ফলাফল জানা যাবে।

এ ধরনের কিট হাসপাতালেও ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য নিয়ন্ত্রকরা বলছেন, ১৪ বছরের কম বয়সী কারও নমুনা পরীক্ষা করা হলে অবশ্যই একজন স্বাস্থ্যকর্মী এ ক্ষেত্রে সহায়তা দেবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ শুরু করেছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার। প্রথম ধাপে চারটি রাজ্য রোড আইল্যান্ড, টেক্সাস, নিউ মেক্সিকো এবং টেনেসি অঙ্গরাজ্যে তাদের তৈরি টিকার পরীক্ষামূলক সরবরাহের পাইলট কর্মসূচি চালু করেছে।

তবে এই সরবরাহ প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে তাপমাত্রা। ফাইজার উদ্ভাবিত টিকা সংরক্ষণ করতে হয় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে। অন্য সাধারণ টিকা রাখা হয় ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এক্ষেত্রে ফাইজারের এই টিকা সাধারণ ওষুধ বিতরণকারীদের কাছে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

ফাইজার এক বিবৃতিতে বলেছে, ভ্যাকসিনের পাইলট কর্মসূচি চালু হয়েছে। এতে আমরা আশা করতে পারি এর ফলে যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যগুলো এবং আন্তর্জাতিক সরকারগুলোর জন্য এই সরবরাহ একটি মডেল হিসেবে কাজ করবে। এরই মধ্যে ফাইজারের টিকা শতকরা ৯০ ভাগ সফল বলে প্রাথমিক তথ্যে বলা হয়েছে।

গত ডিসেম্বরে চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়লেও এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৭১১। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৫৪ হাজার ২৫৫। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৭০ লাখ ৮৭ হাজার ৭৯৬ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৪৩ লাখ ৫৩ হাজার ৬৬০।

টিটিএন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31