IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৬

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৬

ধূমকেতু নিউজ ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পর অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং ২১ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের একজন মুখপাত্রের মতে, মঙ্গলবার ভোরে বিপুল সংখ্যক ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে হামলা চালায়, এসময় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নিরস্ত্র ছিলেন।

মন্ত্রণালয় পরে জানিয়েছে যে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দফতরের কাছে রামাল্লা শহরের নবী সালেহ গ্রামে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষের সময় আরেক ফিলিস্তিনি যুবক কুসে আল-তামিমি নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেছেন যে তামিমির বয়স ১৯ বছর।

ইসরায়েলি সামরিক বাহিনী কেবল বলেছিল যে তাদের বাহিনী নাবলুসে কাজ করছে তবে আরও বিশদ বিবরণ দেয়নি।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নাবলুসে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই আগ্রাসন বন্ধ করার আহ্বান জানান এবং হুশিয়ারি দেন এ সবের বিপজ্জনক এবং ধ্বংসাত্মক পরিণতি হবে। তার মুখপাত্র নাবিল আবু রুদেনেহ এক বিবৃতিতে বলেছেন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে যে আহতদের সরিয়ে নেয়ার জন্য আল-ক্যারিউন এলাকায় প্রবেশ করতে তাদের মেডিকেল ক্রুদের বাধা দেয় ইসরায়েলি সেনাবাহিনী।

উল্লেখ্য, চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠী এবং বেসামরিক ব্যক্তিসহ প্রায় ১৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31