IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> খেলা >> রোহিতকে দেখতে মাঠে নেমে ৮ লাখ টাকা জরিমানা

রোহিতকে দেখতে মাঠে নেমে ৮ লাখ টাকা জরিমানা

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটারদের অসংখ্য ভক্ত-অনুরাগীদের মধ্যে কেউ কেউ বেশ পাগলাটে ধরনের হয়। প্রিয় তারকাকে ছুঁয়ে দেখতে তারা নানা কাণ্ড ঘটিয়ে বসেন। তার মধ্যে একটি হলো— খেলা চলাকালীন মাঠে প্রবেশ করা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে এবার ভারত দলের অধিনায়ক রোহিত শর্মার এক পাঁড়ভক্ত এমন কাণ্ডই ঘটালেন।

আর শাস্তি হিসেবে তাকে গুনতে হচ্ছে বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ টাকা জরিমানা!

রোববার ভারত-জিম্বাবুয়ে ম্যাচ চলাকালীন অ্যাডিলেডের মাঠে নিরাপত্তাবেষ্টনী ভেদ করে রোহিত শর্মার কাছে পৌঁছে যায় এক তরুণ। রোহিতকে ছুঁয়ে দেখার প্রবল ইচ্ছা তার, পরে যা খুশি হোক পরোয়া নেই তার।

ঘটনাটি জিম্বাবুয়ের ইনিংসের ১৭তম ওভারের। নিরাপত্তাবেষ্টনী ডিঙিয়ে ছেলেটি যখন রোহিত শর্মার দিকে ছুটে যাচ্ছিলেন, তখন একজন নিরাপত্তারক্ষী দারুণ এক ফিল্ডিং প্রদর্শন করলেন। প্রায় শূন্যে শরীর ভাসিয়ে ডাইভ দিয়ে বল ধরার মতো করেই সেই ভক্তকে ধরে ফেলেন তিনি।

প্রিয় তারকার এত কাছাকাছি গিয়েও সফল হতে না পেরে হতাশ হয়ে পড়েন সেই তরুণ। ঘটনাটি বুঝে উঠতেই ওই ভক্তের কাছে ছুটে যান রোহিত শর্মা।

তরুণকে অপদস্ত না করে ভালো ব্যবহার করে মাঠের বাইরে বের করে নিয়ে যেতে বলেন নিরাপত্তকর্মীদের। আইডলের এমন মধুর আচরণে মুগ্ধ হয়ে আবেগে কেঁদেই ফেলেন সেই তরুণ।

A fan invaded the field today to meet Rohit Sharma, he was in tears when he came close to Rohit.

The fan has been fined 6.5 Lakhs INR for invading the field. pic.twitter.com/CmiKIocTHf
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 6, 2022

Little fan didn't get chance to meet Rohit Sharma... Nice gesture from Captain Rohit he talked with him...#RohitSharma? #T20worldcup22 #T20WorldCup pic.twitter.com/eQ4Pw6UJt2
— ???????? (@Cricket_Gyaani_) November 6, 2022

মাঠের বাইরে যাওয়ার সময় সেই ছেলেটির চোখে পানি দেখা গিয়েছিল। ফিরে যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে শুধু রোহিতের দিকেই তাকিয়ে ছিলেন তিনি।

প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা হয়ে গেলেও তাকে বড় অঙ্কের টাকা জরিমানা দিয়ে এর খেসারত দিতে হবে।

এদিকে ভারত দলের অধিনায়কের এই সৌজন্যে মুগ্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31