IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানিস্তানে শরিয়াহ আইনে চালুর নির্দেশ

আফগানিস্তানে শরিয়াহ আইনে চালুর নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে আবারও শরিয়াহ আইন চালু করতে যাচ্ছে তালেবান সরকার। সোমবার (১৪ নভেম্বর) তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা শরিয়াহ আইন অনুযায়ী, কিছু অপরাধের সাজা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অপরাধ করলে অঙ্গচ্ছেদ ও পাথর ছুড়ে মারার মতো কঠোর সাজাও প্রকাশ্যে হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।

তালেবান প্রধানের মুখপাত্র বলেন, ডাকাতি, অপহরণ ও রাষ্ট্রদ্রোহের মতো কিছু অপরাধের সাজা বিচারকদের অবশ্যই ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী দিতে হবে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রোববার গভীর রাতে এক টুইটার বার্তায় জানান, বিচারকদের সঙ্গে বৈঠকের পর তালেবান নেতা ‘বাধ্যতামূলক’ এ আদেশ দেন। তিনি আরও বলেছেন, চোর, অপহরণকারী ও রাষ্ট্রদ্রোহীদের নথি সতর্কতার সঙ্গে পরীক্ষা করুন।

তবে কোন ধরনের শাস্তি হতে পারে তা এখনও নিশ্চিত করেনি তালেবান সরকার। তবে একজন ধর্মীয় নেতা বলেছেন, অঙ্গচ্ছেদ, প্রকাশ্যে বেত্রাঘাত ও পাথর ছুড়ে মারার মতো শাস্তি হতে পারে।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। ২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে সে বছর ৩১ আগস্ট আফগানিস্তানের মাটি ত্যাগ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের সেনারা। শান্তি ফিরিয়ে আনতে দেশ শাসনের দায়ভার নেয় তালেবান।

২০ বছর আগে ক্ষমতায় থাকা তালেবান আবার সেই শরিয়া আইনে ফিরে যায় কিনা, সেটি নিয়ে সংশয় ছিল। তবে এর আগেও শরিয়াহ আইন বাস্তবায়নের কথা বলেছিলেন এই তালেবান নেতা।

১৯৯৬ থেকে ২০০১ সাল এই সময়ে আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান সরকার। সে সময় শরিয়াহ আইন বাস্তবায়ন করতে গিয়ে নানা সমালোচনার মুখে পড়ে তালেবান সরকার।

এবার ক্ষমতায় বসার পর সেই কঠোর শাস্তির ব্যবস্থা থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। নারী শিক্ষার আধুনিকায়নের কথাও বলেন তালেবান নেতারা। অথচ দেশটিতে নারীদের স্বাধীনতা খর্ব হচ্ছে দিনের পর দিন, এমন অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। নারীদের চলাফেরায় নানা ধরনের বিধিনিষেধ চালু করা হয়েছে। সম্প্রতি রাজধানী কাবুলের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার। এমনকি আফগান নারীরা জিমেও যেতে পারবেন না।

এদিকে, ক্ষমতা পেলেও এখনও তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। অর্থনৈতিক অবস্থা এখনও স্বাভাবিক হয়নি দেশটির। অপরদিকে, তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে সহিংস ঘটনা বেড়ে গেছে। খাদ্যনিরাপত্তা, একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা কঠিন হয়েছে পড়েছে তালেবান সরকারের পক্ষে।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31