IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> স্বামীকে চতুর্থ বিয়ে করাতে পাত্রী খুঁজছেন তিন স্ত্রী

স্বামীকে চতুর্থ বিয়ে করাতে পাত্রী খুঁজছেন তিন স্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমান জামানার আইন বেশ কড়া। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা যায় না। সবচেয়ে বড় কথা হলো-স্বামীর দ্বিতীয় বিয়ের প্রয়োজন হলেও প্রথম স্ত্রী সঙ্গতকারণেই অনুমতি দিতে চান না। সেখানে কি-না স্বামীর চতুর্থ বিয়ের আয়োজনে পাত্রী খুঁজে দিচ্ছেন তার তিন স্ত্রী! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন অবাক করার ঘটনা ঘটছে যাচ্ছে পাকিস্তানে।

সংবাদমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে, ওই ব্যক্তির নাম আদনান। তিনি শিয়ালকোটের বাসিন্দা। মাত্র ১৬ বছর বয়সে ছাত্রাবস্থাতেই প্রথম বিয়ে হয় তার। প্রথম স্ত্রী সম্বলের সঙ্গে বেশ সুখেই দিন কাটছিল। তা সত্ত্বেও চার বছর কাটতে না কাটতেই দ্বিতীয় বিয়ের কথা ভাবেন তিনি। যেমন ভাবনা তেমনই কাজ। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বাড়িতে নিয়ে আসেন শাবানাকে।

গত বছর তৃতীয় বিয়ে সেরেছেন পাকিস্তানি এই যুবক। শাহিদা নামের এক নারী হয়েছেন তার তৃতীয় স্ত্রী। বর্তমানে পাঁচ সন্তানের বাবা আদনান। প্রথম স্ত্রীর তিনটি, দ্বিতীয় স্ত্রীর নিজের বলতে একটিই সন্তান। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি সন্তান দত্তকও নিয়েছেন আদনান। তৃতীয় স্ত্রীর কোনো সন্তান নেই। এবার পালা চতুর্থ বিয়ের।

তবে আদনানের একটাই শর্ত-চতুর্থ স্ত্রীর নামের আদ্যক্ষর হতে হবে ‘স’ বা ‘শ’। এটা বাদে পাত্রী দেখার ক্ষেত্রে আর কোনো পছন্দ-অপছন্দ নেই পাঁচ সন্তানের বাবা আদনানের।

তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো-আদনানের চতুর্থ স্ত্রী খুঁজে দেয়ার দায়িত্বটা নিয়েছেন তার তিন স্ত্রী। তারাই নাকি স্বামীর মন বুঝে পছন্দমতো হবু বউ খোঁজার চেষ্টা করছেন।

পাকিস্তানি দৈনিক ডেইলি পাকিস্তানকে আদনান বলেছেন, তার তিন স্ত্রী থাকলেও দাম্পত্য জীবনে তিনি সুখী। কারোর প্রতি কারোর অভিযোগ নেই। তার বাড়িতে রয়েছে ছয়টি বেডরুম। পালাক্রমে স্ত্রীদের সময় দেন।

তিন স্ত্রী কাজও ভাগ করে নিয়েছেন নিজেদের মধ্যে। একজন স্ত্রী রান্নার দায়িত্বটা নিয়েছেন। আরেকজন করেন ধোয়ামোছার কাজ। অপরজন স্বামীর জুতা পলিশ করে দেন।

তিন স্ত্রী নিয়ে সুখে-শান্তিতে থাকলেও খরচ কিন্তু কম হয় না আদনানের। এজন্য প্রতি মাসে তার হাত থেকে চলে যায় অর্ধলাখ রুপি। তবে খরচকে পরোয়া করেন না আদনান। তার দাবি, প্রথম বিয়ের পর থেকে থেকেই নাকি তার কপাল খুলতে শুরু করেছে।

সূত্র : গালফ নিউজ, ডেইলি পাকিস্তান

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31