IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুলপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটকনিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগকিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> আলু দিয়েই তৈরি করুন কালোজাম মিষ্টি

আলু দিয়েই তৈরি করুন কালোজাম মিষ্টি

ধূমকেতু নিউজ ডেস্ক : মিষ্টি খেতে কে না পছন্দ করেন। মিষ্টির দোকান থেকে কিনে কিংবা ঘরে তৈরি করেও সবাই কমবেশি বাহারি মিষ্টি খান। তবে কখনো কি আলু দিয়ে তৈরি মিষ্টি খেয়েছেন তাও আবার কালোজাম?

এই মিষ্টি একবার খেলেই মুখে সব সময় এর স্বাদ লেগে থাকবে। মাত্র দুটি আলু দিয়েই তৈরি করতে পারবেন কালোজাম মিষ্টি। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. আলু সেদ্ধ ২টি
২. ময়দা আধা কাপ
৩. গুঁড়া দুধ আধা কাপ
৪. চিনি পরিমাণ মতো
৫. সুজি ২ টেবিল চামচ
৬. লবণ স্বাদমতো
৭. বেকিং সোডা ১/৪ চা চামচ
৮. এলাচ ২টি
৯. ঘি ৪ টেবিল চামচ

পদ্ধতি

আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিন। এবার আলু সেদ্ধ, ময়দা, গুঁড়া দুধ, লবণ, বেকিং সোডা, সুজি ও ৩ টেবিল চামচ ঘি দিয়ে ৫ মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে।

১০ মিনিট পর আরও একটু মেখে কালোজামের আকৃতি দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আঁচ কমিয়ে একটু কালো করে ভেজে নিতে হবে।

এবার অন্য পাত্রে দেড় কাপ চিনি ও এক কাপ পানি ফুটিয়ে নিন। এলাচ মিশিয়ে দিন। চিনির সিরা ফুটতে শুরু করলে এর মধ্যে কালোজাম দিয়ে ২ মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ঘণ্টাখানেক।

এবার ১ টেবিল চামচ গুঁড়া দুধ ও সামান্য ঘি দিয়ে মেখে তৈরি করুন মাওয়া। ঘণ্টাখানেক পর মিষ্টি একটি পাত্রে তুলে নিন। এর ওপর মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু আলুর কালোজাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ