IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাজ্যে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ৩

যুক্তরাজ্যে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের দ্বীপরাষ্ট্র জার্সির একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ১২ জন।

বিবিসি সূত্রে জানা যায়, স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) ভোরের দিকে সেন্ট হেলিয়ারের পিয়ার রোডের অবস্থিত একটি আবাসিক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সেখানে শুরু হয় উদ্ধারকাজ। এ সময় ভবনটির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করতে দেখা যায় তাদের। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে বলেও জানানো হয়।

জার্সির পুলিশপ্রধান রবিন স্মিথ সাংবাদিকদের বলেন, শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর পিয়ার রোডের একটি বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটে, যার ফলে তিনতলা ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের আগের রাতে গ্যাসের গন্ধ পাচ্ছেন বলে ওই এলাকায় দমকল কর্মীদের ডাকা হয়েছিলো। গ্যাস সরবরাহ সংক্রান্ত সমস্যার কারণে বিস্ফোরণ হয়েছে কি না, তা তদন্ত করবে পুলিশ।

মৃত্যু বাড়তে পারে কি না জানতে চাইলে স্মিথ বলেন, বিস্ফোরণটি বিধ্বংসী ছিলো এবং ভবনের অবস্থা দেখে নিখোঁজদের সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করা কঠিন হবে। তবে আরও প্রাণহানি হতে পারে।

স্মিথ বলেন, আমরা প্রায় ১২ জন বাসিন্দাকে খুঁজছি, তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই সংখ্যাটি ওঠানামা করতে পারে, তবে আমরা সেই সংখ্যাটিই ধরে নিয়েছি।

জার্সির মুখ্যমন্ত্রী, ক্রিস্টিনা মুর, জরুরি কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং ভবনের বাস্তুচ্যুত বাসিন্দাদের থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31