IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসছে রাশিয়া

যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসছে রাশিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : যুদ্ধে রাশিয়া আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার যে নীতি গ্রহণ করেছিল, তা থেকে তার দেশ সরে আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই আভাস দিলেন। বিশ্বে পারমাণবিক যুদ্ধের ‘ক্রমবর্ধমান’ হুমকির বিষয়ে সতর্ক করার কয়েক দিন পর এ কথা জানালেন প্রেসিডেন্ট পুতিন। খবর সিএনএনের।

কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে গত শনিবার এক সংবাদ সম্মেলনে পুতিন এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রণকৌশলে একতরফা পারমাণবিক হামলার বিষয়টি রয়েছে। নথিতে এটিকে একটি প্রতিরোধমূলক আঘাত হিসেবে উল্লেখ করা আছে। আমাদের এটি নেই। অন্যদিকে আমরা আমাদের কৌশলে প্রতিশোধমূলক হামলার বিষয়টি রেখেছি।

এর আগে বুধবার পুতিন বলেছিলেন, রাশিয়া কোনো অবস্থায় এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না— এ ধারণার অর্থ এটি নয় যে মস্কো হামলার শিকার হয়েও এটি ব্যবহার করবে না।

কারণ আমাদের ভূখণ্ডে কোনো হামলা আসন্ন হয়ে উঠলে এ অস্ত্র ব্যবহারের সম্ভাবনা দেখা দেবে।

বিশকেকে পুতিন শনিবার আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধের সম্ভাবনাকে বাদ দেওয়া হয়নি; অথচ রাশিয়ার নীতি হলো, একেবারে নিরুপায় হয়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা।

তিনি আরও বলেন, যদি সম্ভাব্য প্রতিপক্ষ এ ধারণা পোষণ করে যে প্রতিরোধমূলক হামলার ওই তত্ত্বকে তারা বাস্তবে ঘটিয়ে দেখাবে, যেমনটি আমরা ধারণা করি না, তবে এ হুমকি আমাদের ভাবিয়ে তুলবে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন আগে বলেছিল, যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে মস্কোকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে।

পুতিন এমন সময় এসব কথা বললেন, যখন ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলতে চলতে শীত এসে পড়েছে। পাশাপাশি ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাশিয়া অব্যাহতভাবে গোলাবর্ষণ করে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31