ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে গত রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় হানিফ এন্টারপ্রাইজ এর সাথে মটর সাইকেলের মুখোমূখী সংঘর্ষে ফুলবাড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক, সাবেক মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মামুনুর রশিদ (৩৮) প্রিন্স ঘটনাস্থলে নিহত হয়েছেন।
নিহত প্রিন্স উপজেলা সিদুরঘাটা গ্রামের আব্দুর রশিদের পুত্র। ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর-৫ আসনের এমপি প্রাথমিক গনশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু প্রমুখ।


