IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> পূজা সেনগুপ্তকে সম্মাননা প্রদান করবে ভিয়েতনামের রাষ্ট্রপতি

পূজা সেনগুপ্তকে সম্মাননা প্রদান করবে ভিয়েতনামের রাষ্ট্রপতি

ধূমকেতু নিউজ ডেস্ক : পূজা সেনগুপ্তকে ফ্রেন্ডশিপ মেডেল দিচ্ছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। বিদেশিদের জন্য ভিয়েতনাম সরকারের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সম্মাননাগুলোর একটি হলো ‘ফ্রেন্ডশিপ মেডেল’ ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে পূজা সেনগুপ্তকে এই পুরস্কার প্রাপ্তির ব্যাপারে অবহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভিয়েতনাম ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ককে সুদৃঢ় করতে অবদান রাখা এবং ‘হোচিমিন: আ জার্নি টু এক্সপ্লোর দ্য লাইট উইদইন’ শিল্পকর্ম নির্মাণে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে পূজা সেনগুপ্তকে ফ্রেন্ডশিপ মেডেল সম্মাননায় ভূষিত করা হয়েছে।

এ উপলক্ষ্যে ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাসে আগামী ২৮ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে পূজা সেনগুপ্তর হাতে ফ্রেন্ডশিপ মেডেল তুলে দেবেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন। এ বছর একমাত্র বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তরুণ নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক উদ্যোক্তা এবং তুরঙ্গমীর প্রতিষ্ঠাতা পরিচালক পূজা সেনগুপ্ত।

ভিয়েতনামের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের উন্নয়ন এবং নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে বিদেশিদের এই পুরস্কার প্রদান করা হয়।

এক্ষেত্রে উল্লেখ্য, ২০১৯ সালে কিংবদন্তি নেতা হোচিমিনের জীবন নিয়ে একটি নৃত্য প্রযোজনা নির্মাণের জন্য তুরঙ্গমীকে আনুষ্ঠানিক চিঠি দেয় ভিয়েতনাম দূতাবাস। ২০১৯ সালের ৫-৬ সেপ্টেম্বর তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের প্রযোজনায় এবং ভিয়েতনাম সরকারের পৃষ্ঠপোষকতায় প্রথম মঞ্চে আসে বিশ্বের প্রথম জীবনীভিত্তিক ড্যান্স থিয়েটার ‘হোচিমিন’।

প্রথম প্রদর্শনীতেই দর্শক, সমালোচক, মিডিয়া এবং দেশি-বিদেশি দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয় প্রযোজনাটি। ড্যান্স থিয়েটার হোচিমিন পূজা সেনগুপ্তর একটি মৌলিক প্রযোজনা যা ঐ বছরই ইউনেস্কোর ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিলের প্যানোরমায় প্রথম বাংলাদেশি প্রযোজনা হিসেবে জায়গা করে নেয়।

প্যানোরমায় পূজা সেনগুপ্তর হোচিমিন প্রযোজনাটিকে বিশ্বের প্রথম জীবনীমূলক নৃত্য নাটক হিসেবে উল্লেখ করা হয়। ৪০ মিনিট দৈর্ঘের এই প্রযোজনার মূল ভাবনা, নকশা, পাণ্ডুলিপি, নৃত্য নির্মাণ ও নির্দেশনায় ছিলেন পূজা সেনগুপ্ত।

২০১৭ সালে ভিয়েতনাম সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশগ্রহণের জন্য সরাসরি প্রতিযোগিতা করে নির্বাচিত হয় তুরঙ্গমীর আরেকটি জনপ্রিয় প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’। সেসময় পূজা সেনগুপ্তর নেতৃত্বে তুরঙ্গমীর ১০ সদস্যের দল উৎসবে অংশগ্রহণ করে ও পুরস্কৃত হয়।

২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী। এর মধ্যে ২০১৪ ব্যাংকক ফেস্টিভ্যাল, ২০১৭ ভিয়েতনাম আন্তর্জাতিক নৃত্য উৎসব, ২০১৭ দিল্লী ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, ২০১৮ চীন সিল্ক রোড এক্সপো- ডুঙহুয়াং কনফারেন্স, ২০১৮ রাশিয়া সেন্ট পিটার্সবুর্গ নৃত্য শিক্ষা সম্মেলন, ২০১৮-২২ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জ, ২০১৯ প্যারিসে জাতিসংঘের ইউনেস্কো সদর দপ্তরে পূজা সেনগুপ্তর ভাষণ, ২০২২ ম্যানিলাতে আইটিআই ও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট উৎসব, ২০২২ দেইগু কালারফুল ফেস্টিভ্যাল, ২০২২ এ জাকার্তায় ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল এবং জাভার জনপ্রিয় বান্দুং আর্টস ফেস্টিভ্যাল ২০২২-এ অংশগ্রহণ উল্লেখযোগ্য।

কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন। সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে সম্মানজনক উদ্যোক্তা পুরস্কার ‘নুরুল কাদের সম্মাননা’ লাভ করেন পূজা সেনগুপ্ত।

তুরঙ্গমী বিশ্বাস করে বাংলাদেশের নাচ ও ড্যান্স থিয়েটারের এত বড় আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য মাইলফলক। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের বন্ধুত্ব আর সাংস্কৃতিক আদান- প্রদানের নতুন ইতিহাসের সূচনা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31