IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> টপ নিউজ >> প্রবাস >> আদালতে মামলা লড়বে,রোবট আইনজীবী

আদালতে মামলা লড়বে,রোবট আইনজীবী

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকার আদালতে মামলা লড়বে ‘রোবট আইনজীবী’! মক্কেলদের জন্য তৈরি বিশ্বের প্রথম অ্যাপ এটি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে আমেরিকার আদালতে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে ‘রোবট আইনজীবীকে’। আইনজীবীর কাজ চালাবে ‘ডুনটপে’ নামে একটি অ্যাপ। আদালতে আইনজীবীব বেশে আসবে না কোনও রোবট।

আদালতে নিজের মক্কেলের হয়ে এ বার সওয়াল-জবাব করতে নামবে ‘রোবট আইনজীবী’। আজগুবি মনে হলেও বিশ্বে এই প্রথম এমন হতে পারে আমেরিকায়। এ দাবি করেছে ব্রিটেনের ‘নিউ সায়েন্টিস্ট’ পত্রিকা।

সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে আমেরিকার আদালতে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে ‘রোবট আইনজীবীকে’। তবে আদালতে আইনজীবীর বেশে আসবে না কোনও রোবট। বরং আইনজীবীর কাজ চালাবে ‘ডুনটপে’ নামে একটি অ্যাপ। যা থাকবে মক্কেলের স্মার্টফোনে। তবে কি বছরের পর বছর ধরে মামলা-মোকদ্দমার খরচের ঝক্কি কি এ বার কমবে?

আমেরিকার কোন আদালতে কী মামলা লড়বে ‘ডুনটপে’ অ্যাপ, তা অবশ্য খোলসা করেনি এই একই নামের সংস্থাটি। তবে, আদালতকক্ষে মক্কেলের স্মার্টফোনের মাধ্যমে তাঁকে আইনি পরামর্শ বা সওয়াল-জবাবের কাজ চালানোয় সাহায্য করবে বলে জানিয়েছে তারা। মক্কেলকে আইনি পরামর্শ দিতে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-চালিত রোবটকে।

‘নিউ সায়েন্টিস্ট’ জানিয়েছে, এআই-চালিত ওই রোবট মামলার শুনানির সময় হাজির থাকবে তার মক্কেলের স্মার্টফোনে। ওই ফোনের মাধ্যমেই শুনানির সময়কার প্রশ্নোত্তর শুনে মক্কেলকে যথাযথ আইনি পরামর্শ দেবে সেটি।

২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় এই অ্যাপ সংস্থাটি শুরু করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার। এই মুহূর্তে ‘ডুনটপে’-র সিইও হিসাবে কাজ করছেন তিনি। জোশুয়ার দাবি, মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করেছে ‘ডুনটপে’। সংস্থার বিজ্ঞাপনও বেশ চমকদার। সেখানে বলা হয়েছে, ‘‘বিশ্বের প্রথম রোবট আইনজীবী হল ‘ডুনটপে’ অ্যাপ। একটি বোতাম টিপেই কর্পোরেশনের সঙ্গে লড়ুন, আমলাতন্ত্রকে হারান অথবা যে কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা করুন।’’

সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31