IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> পরকীয়ার বলি: বন্ধুকে জ্বালিয়ে দিলো আরেক বন্ধু

পরকীয়ার বলি: বন্ধুকে জ্বালিয়ে দিলো আরেক বন্ধু

ধূমকেতু নিউজ ডেস্ক : রশিদ ও মুনিশউদ্দিন ভালো বন্ধু। কিন্তু একজনের স্ত্রীর সঙ্গে আরেক বন্ধুর পরকীয়া, কাল হয়ে দাঁড়ালো বন্ধুত্বে। বন্ধু রশিদকে ছুরি দিয়ে কোপানোর পর, গলার নলি কেটে দেন মুনিশউদ্দিন। হত্যার পর লাশও জ্বালিয়ে দেন। গ্রেফতারের পর পুলিশের জেরায় এসব তথ্য দেন মুনিশউদ্দিন। শনিবার দিল্লির ওয়াজিরাবাদে ঘটে এ ভয়ানক ঘটনা।

পুলিশ জানায়, রাম ঘাটে স্থানীয়রা একটি পোড়া দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর শনাক্ত হয় নিহত ব্যক্তির নাম রশিদ। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তদন্তে নেমে মুনিশউদ্দিনের খোঁজ পায় পুলিশ। রোববার ভোরে রোহিণী থেকে মুনিশউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ বলছে, জেরায় মুনিশউদ্দিন জানিয়েছেন, পরিকল্পনা মতো রশিদকে রাম ঘাটে ডেকে পাঠানো হয়। সেখানে দুজনে মিলে মদ্যপান করেন। তারপর মদ্যপ অবস্থায় রশিদকে ছুরি দিয়ে কোপান, গলার নলিও কেটে দেন। এরপর প্রমাণ না রাখতে তার শরীরেও আগুন ধরিয়ে দেন।

পুলিশ আরও জানিয়েছে, নিহত রশিদের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠে মুনিশউদ্দিনের। দুজনেই একসঙ্গে কল সারাইয়ের কাজ করতেন তারা। খুব ঘনিষ্ঠ ছিলেন। পরস্পরের বাড়িতেও বেশ যাতায়াত ছিল তাদের। এর মাঝে রশিদের স্ত্রীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে মুনিশউদ্দিনের।

দিল্লি পুলিশ আরও জানতে পারে, রশিদ মদ্যপান করে প্রায়শই স্ত্রীকে মারধর করতেন। রশিদের অত্যাচার থেকে মুক্তি পেতে চাইতেন তার স্ত্রী। মুনিশউদ্দিনের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠায় দুজনে মিলে রশিদকে সরিয়ে দেওয়া পরিকল্পনা করেন তারা। গত ১০ থেকে ১৫ দিন ধরে মুনিশউদ্দিনকে চাপ দিচ্ছিলেন রশিদের স্ত্রী। তারপরই তারা রশিদকে খুনের পরিকল্পনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31