IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডি
Home >> টপ নিউজ >> বিনোদন >> প্রেমে পড়েছেন অভিনেত্রী কঙ্গনা!

প্রেমে পড়েছেন অভিনেত্রী কঙ্গনা!

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেক বছর হলো প্রেম থেকে নিজেকে দূরেই রাখেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিশেষ করে হৃতিক রোশনের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে প্রেম নিয়ে কঙ্গনার এই সিদ্ধান্ত। হঠাৎ প্রেমের স্তুতি গাইলেন অভিনেত্রী, তাও আবার ভালোবাসা দিবসের আগের দিন। তবে কি আবার প্রেমে পড়েছেন কঙ্গনা?

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভালোবাসা দিবসের একদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে সদগুরুর একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। ওই ভিডিওতে আধ্যাত্মিক আঙ্গিকে প্রেমের বিষয়ে কথা বলেছেন সদগুরু। তাকে বলতে শোনা যায়, ‘প্রেম অত্যন্ত নিঃস্বার্থভাবে কাউকে চাওয়ার অন্য নাম। নিজের আমিত্ব হারিয়ে অন্য এক মানুষের মাধ্যমে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার নামই প্রেম।’

সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা লেখেন— ‘প্রেমে পড়ুন… না পড়লে ওঠার আনন্দ কখনো পাবেন না!’

কঙ্গনার এমন পোস্ট দেখে অবাক হয়েছেন অনেকেই। যিনি কিনা বিতর্কিত মন্তব্যের জন্য খবরে থাকেন তার গলায় এমন নরম সুর, তা আশা করেননি অনেকেই। তাদের কৌতূহল— ‘তবে কি প্রেম দিবসের আগেই প্রেমে পড়লেন কঙ্গনা?’

এদিকে সপ্তাহখানেক আগে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের আগে তাদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন কঙ্গনা। লিখেছিলেন— ‘বলিউডের ক্যামেরা-সর্বস্ব প্রেমের যুগে ওদের ভালোবাসা সত্যিই বিরল।’

বিয়ের পরও নবদম্পতিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন— ‘ওরা দেখনদারির জন্য প্রেম করেননি।’ তাই তো সব মিলিয়ে প্রেম নিয়ে তার এমন আলাপে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি আবারও প্রেমে পড়েছেন কঙ্গনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31