IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জয়পুরহাটে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের গতনশহর এলাকায় শ্যামলী পরিবহন ও আলু বোঝায় ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ শে ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট-হিলি সড়কের গতনশহর এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফারুক হোসেন পাঁচবিবি উপজেলার গলাকাটা গ্রামের সারোয়ার হোসেনের ছেলে। রিপোর্টটি লেখা পর্যন্ত গুরুতর আহত ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে শ্যামলী পরিবহনের একটি বাস জয়পুরহাট থেকে পাঁচবিবির দিকে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা আলু বোঝায় একটি ভ্যান গতনশহর এলাকায় পৌঁছালে শ্যামলী পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ওসি আরও বলেন এঘটনায় ঘাতক বাসটি মাঝপথে যাত্রীদের নামিয়ে দিয়ে চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে। পলাতক চালক এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31