IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> শি জিনপিংয়ের সঙ্গে সংলাপে বসতে চান জেলেনস্কি

শি জিনপিংয়ের সঙ্গে সংলাপে বসতে চান জেলেনস্কি

ধূমকেতু নিউজ ডেস্ক : এক বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে চীনের দেয়া শান্তি প্রস্তাবে আগ্রহ দেখাচ্ছে ইউক্রেন। এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসতে চান বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে দেয়া ভাষণে তিনি এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। তবে শিয়ের সঙ্গে জেলেনস্কির শীর্ষ বৈঠকের আহ্বানে এখনো সাড়া দেয়নি বেইজিং। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভাষণে জেলেনস্কি বলেন, চীনের এই প্রস্তাব ইঙ্গিত দেয় তারা শান্তিচেষ্টায় জড়িত এবং আমি সত্যিই বিশ্বাস করতে চাই চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না।

ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানিয়ে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটাভুটি চলার সময় আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ ভোটদানে বিরত ছিল। এ ব্যাপারে জানতে চাইলে জেলেনস্কি বলেন, তার দেশ আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তিনি একে বড় ভুল বলে মনে করছেন।

এরআগে শুক্রবার শান্তি প্রস্তাব দেয় চীন। যেখানে শান্তি আলোচনা, যুদ্ধ বিরতি এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে। যদিও ১২ দফা প্রস্তাবে সুনির্দিষ্টভাবে বলা হয়নি, রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু, চীন রাশিয়ার বিরুদ্ধে ‘একতরফা নিষেধাজ্ঞা’ ব্যবহারেরও নিন্দা করে। যে বিষয়টিকে পশ্চিমে ইউক্রেনের মিত্রদের পরোক্ষ সমালোচনা হিসেবে দেখা হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মস্কো সফরের বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই বেইজিং এই শান্তি প্রস্তাব দেয়।

এদিকে চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বেইজিংয়ের এ প্রস্তাবকে সমর্থন করি।

অন্যদিকে চীনের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে বলেন, চীনের প্রস্তাবকে পুতিন সাধুবাদ জানিয়েছেন, তাহলে এটা কীভাবে ভালো হতে পারে? আমি চীনের এই প্রস্তাবে এমন কিছু দেখি না যা রাশিয়া ছাড়া অন্য কেনো পক্ষের জন্য উপকারী হতে পারে।

এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএন-কে বলেন, রাশিয়া ইউক্রেনের উপর হামলা বন্ধ করে সৈন্য প্রত্যাহার করলে আগামীকালই যুদ্ধ বন্ধ হতে পারে৷ অর্থাৎ ১২ দফা পরিকল্পনার বদলে চীন শুধু একটি বিষয় উল্লেখ করলেই পারতো ৷

সুলিভানের মতে, সব দেশের সার্বভৌমত্ব মেনে নেবার কথা বলাই যথেষ্ট ৷ তিনি মনে করিয়ে দেন, ইউক্রেন, ন্যাটো বা যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর হামলা চালাচ্ছে না ৷

এ সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, বেইজিং রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা ভাবছে। তবে বেইজিং এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করে।

শুক্রবার ফের মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, চীন মস্কোতে ড্রোন এবং আর্টিলারি শেল পাঠানোর কথা ভাবছে।

জার্মানির ‘ডেয়ার স্পিগেল’ পত্রিকার সূত্র অনুযায়ী চীনের এক কোম্পানি রাশিয়াকে ১০০টি কামিকাজি ড্রোন সরবরাহের বিষয়ে আলোচনা চালাচ্ছে৷ এপ্রিল মাসে সেই ড্রোন হস্তান্তর করা হতে পারে ৷

পত্রিকাটির দাবি, শিয়ান বিংগো ইনটেলিজেন্ট এভিয়েশন টেকনোলজি নামের ড্রোন কোম্পানি তাদের জেড-টি-১৮০ মডেলের ১০০টি প্রোটোটাইপ তৈরি করতে প্রস্তুত৷ সেই ড্রোন নাকি ২৫ থেকে ৫০ কিলো ওজনের অস্ত্র বহন করতে পারে৷ ইরানে তৈরি ‘শাহিদ-১৩৬’ ড্রোনের সঙ্গে সেটির মিল রয়েছে ৷ রাশিয়া সেই ড্রোন কাজে লাগিয়ে ইউক্রেনে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে ৷

উল্লেখ্য, এক বছর আগে ইউক্রেনের উপর হামলার শুরু থেকে চীন নিজেকে নিরেপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে৷ বার বার শান্তির কথা বললেও বেইজিং এখনো পর্যন্ত হামলার জন্য রাশিয়ার সরাসরি নিন্দা করে নি৷ উলটে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ করেছে৷ সেইসঙ্গে ইউক্রেনকে অস্ত্র সরবরাহেরও বিরোধিতা করছে প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রশাসন৷ তবে চীন এখনো প্রকাশ্যে রাশিয়ার সঙ্গে কোনো সামরিক সহায়তার পথে যায় নি৷ শুধু পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকির তীব্র বিরোধিতা জানিয়েছে বেইজিং৷

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31