IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাভারে ধসে পড়ল পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ

সাভারে ধসে পড়ল পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৬ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, বিকালে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই ধসে পড়ে। এ সময় ১৬ জন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাইরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণের কাজ করছিল। তারা ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের ঢালাইয়ের সেন্টারিংয়ে কোনো ভুল ছিল।

শ্রমিকরা জানান, কেউ নিখোঁজ নেই। সবাইকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম বলেন, বর্তমানে ভবনটির কাজ বন্ধ রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সদরুজ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাশেদুল নামের এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল রাতে বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ হচ্ছে। ওই ভবনের ছাদ ধসের বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে গিয়েছি। আহতদের খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31