IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, বাবা আহত

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, বাবা আহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে নিজ ঘরের সামনে আল আমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বাবা রমজান আলী (৭০) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই এলাকার রমজান আলীর ছেলে। তিনি পেশায় পান বিক্রেতা

এ ঘটনায় অভিযুক্ত যুবক ধীতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাজাহারুলকে (২৭) গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আল আমিন ঘটনার সময় বাজার থেকে ফিরে ঘরে ঢোকার জন্য দরজায় পা রাখে। এমন সময় পেছন থেকে নগ্ন এক যুবক চিৎকার দিয়ে বলে, ‘আমারে বাঁচা’। এই কথা শুনে আল আমিন ঘুরে দাঁড়াতেই ওই যুবক তার বুকের বামপাশে দা দিয়ে কোপ দেয়। এরপর আল আমিন ২০ গজ দূরে তার বাবা রমজান আলীর ঘরের দরজায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি বলেন, এসময় রমজান আলী ঘর থেকে বের হতেই তাকেও দা দিয়ে কোপ দেয় ওই যুবক। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে রমজানকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31